Profile Photo

Risvy AhmedOffline

  • RISVY
  • Profile picture of Risvy Ahmed

    Risvy Ahmed

    3 years, 2 months ago

    ১০ মাত্রার হৃদকম্পন
    রিজভী আহমেদ

    কোন একদিন এসেছিলে মোর জীবনে তুমি,
    আঁধারে আলোর বেশে।
    আমি আপন করে বাঁধতে চেয়েছিলাম এই বুকের গভীরে।
    রাখতে চেয়েছিলাম অতি আপন করে।
    আকাশে তাঁরার বেশে যে কোটি আলোক বিন্দু,
    তা আমার অভ্যন্তরীণ বিষাদের তুল্য অতি নগণ্য।
    বাতাসে ভেসে বেড়ায় যত অদৃশ্য অণু,
    তা কষ্ট রূপে সদা বিচরিত মোর গহীনে।
    কালোহীন কয়লা কভু হয়না যেমন,
    তেমনি ক্লেশ বিনা আমিহীন কল্পনাতীত।
    নিষ্ঠুর নিয়তির কাছে আজ পরাজিত মন,
    শুধু ব্যথায় ব্যথিত বেশে
    বারবার কেঁপে উঠে।
    এ যেন ১০ মাত্রার শক্তিশালী হৃদকম্পন।

    4
    2 Comments
Skip to toolbar