Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এখানে আকাশ নীল

    আচ্ছা দাদা তুমি আমাদের এখানে কতদিন হয় আছো?
    রুদ্র ভাত খেতে খেতে উত্তর দ্যায়, প্রায় দুই বছর।
    এর আগে তুমি কোথায় ছিলে দাদা?
    ঢাকায়।
    সেখানে তোমার বাবা মা নেই দাদা?
    নাহ আমার বয়স যখন চার বছর তখন একটা অ্যাকসিডেন্টে মারা গেছে।
    আমি বুঝি নি দাদা।
    কেন এটা কি তোর দোষ? শোন পাগলি জীবনে মৃত্যু খুব সাধারণ বিষয়, তবে মৃত্যুর উপত্যকায় বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
    আচ্ছা দাদা ওই কর্নেল জুয়েলটা কে?
    রুদ্রর মুখ চোখ শক্ত হয়ে ওঠে। তারপর কিছুক্ষণের জন্য সে নীরব থাকে। তারপর রাধার দিকে ফিরে তাকায়, বলে শোন পাগলি কিছু জিনিস নিজের বুকের ভেতরে গোপন রাখতে হয়।

    1
    2 Comments
Skip to toolbar