-
একজোড়া আগন্তুক চোখে
নক্ষত্রগুলো চেয়ে থাকে
অবিরাম অন্তহীন কেন্দ্রীভূত
সুবিস্তীর্ণ পথে!
অদৃশ্যে থেকে যা-ই
চেয়ে দেখি জোছনায়
নক্ষত্রের রাতে
কোথাও সবুজ মাঠ
ধূ-ধূ করে মন
নিশাচর পাখির দলে
ডেকে ডেকে উড়ে যায় দূরে!
যারা জেগে আছে
ঘুমিয়ে গিয়েছিল
এখন ও জেগে ঘুমায়!
আমিও ভালো চোখে
দেখে নেই সময়ের রাঙা ফুল ;
আমাকে খুঁজে নিতে
যারা এসেছিলো, তাল তমাল বনে
পৃথিবীতে জন্ম নিয়ে
তাঁরা এখন জন্মান্তরে।
আসলে মরা খাল
আড়িয়াল খাঁ হ’য়ে আছে
প্রমত্ততা চাই
তবুও নবীন আঁখি
পালরদীর চোখের জল ;
সে-ই দেশে নেই আমি!
কোথাও সবুজবীথি
পড়ে থাকি ঘাসের গহীনে।
বুড়িগঙ্গা এখন অতীত
অতিথির মতো;
তবুও আতিথ্য নিয়ে
মনে হয় বন্ধু, স্বজন ;
আমাদের হৃদয়ে আগুন
গোধূলির সন্ধা রাগে
অন্ধ অনুরাগ।
নিঃস্তব্ধতার ভোর জানে
নিরব রাত কেন
একা একা জেগে থাকে বনে।4 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
mohosin Ali
@mohosinali
ইমরাউল কায়েস
@imraulkayes94k30
Mojib Rsm
@mojibrsm
Md Abdullah
@mdabdullah


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!