-
শাহাদাতুর রহমান সোহেল is with নিশাত আনজুম and 126 others
লেখালেখিতে নকল নিয়ে নানা কথাকথি
১) অপরিণত কবিরা অনুকরণ করেন; পরিণত কবিরা চুরি করে। টিএস এলিয়ট
২) দুই বন্ধু পরীক্ষা দিয়ে বেরিয়েছে।
১ম বন্ধু: একদম কমন পরে নাই। খালি খাতা দিয়ে এসেছি।
২য় বন্ধু: হায় হায় কি কাজ করেছিস। আমিও তো একই কাজ করেছি। সবাই বলবে আমি তোকে দেখে নকল করেছি৩) কবি মোহিতলাল মজুমদার এক সাহিত্য সভায় অভিযোগ করলো: কবি নজরুল তাঁর বিদ্রোহী কবিতা মোহিতলালের “আমি” প্রবন্ধ থেকে নকল করেছে। তখন অন্য এক কবি বললো – এরকম নকল রবীন্দ্রনাথ ঠাকুরও করেছেন। এই কথায় সত্যেন্দ্রনাথ দত্তসহ আরো কিছু কবি রেগে যেয়ে জিজ্ঞাসা করলেন – রবী ঠাকুর কোথায় নকল করলেন? তখন ঐ কবি বললেন : রবী ঠাকুর তার “শরৎ” কবিতা নাম নিয়েছেন পঞ্জিকা থেকে আর কবিতা লিখেছেন “বাংলার ঋতু” বইয়ের শরৎ ঋতু অধ্যায় থেকে নকল করে। সবাই হেসে ফেললো। আর মোক্ষম জবাবে কবি মোহিতলাল মজুমদার রাগে ফুঁসতে থাকলেন।
৪) ভূমেন্দ্র গুহরায়কে একবার কথায় কথায় জীবনানন্দ বলেছিলেন, “তুমি কি কুম্ভীলকবৃত্তির কথা বলছো? তুমি যে সমাজে বাস করো, সে সমাজের ভাষাও তোমার জিভে চলে আসে।… তুমি যদি অ্যাডগার অ্যালান পো-র, ইয়েটসের, কিটসের বা এলিয়টের সমাজে বাস করো, তোমার জিভে কী ভাষা আসবে? সেই ভাষাই চলে আসে জিভে। তাকে কুম্ভীলকবৃত্তি বলে না।” এ কথা বলার কারণ কী? কারণ হচ্ছে ভূমেন্দ্র গুহরায় জীবনানন্দকে বলেছিলেন, “তোমার কবিতার সঙ্গে অনেকে কিটস, ইয়েটসের কবিতার মিল খুঁজে পান। এটি কেন?”
৫) লেখকদের চুরি করার ব্যাপারে অনেক মামলার ইতিহাসও আছে। যেমন আলফ্রেড হিচককের ‘১৯৪০ : রেবেকা’ উপন্যাসটিও চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল। লেখক এডউইন ম্যাকডোনাল্ড আদালতে অভিযোগ করেছিলেন, হিচককের ‘রেবেকা : ১৯৪০’ তাঁর ‘ব্লাইন্ড উইডো’ উপন্যাস থেকে নকল করেছেন। শেষে বিচারকেরা দুটি উপন্যাসের ভেতর কোনো মিল খুঁজে পাননি।
৬) রিস্তো স্মিরনেনস্কি (Hristo Smirnenski) (১৮৯৮ – ১৯২৩) কম্যুনিষ্ট পূর্ব ইউরোপের কবি ছিলেন – তার কবিতার অনুবাদ বাংলায় প্রকাশ হয়েছে। তার কবিতা পড়ে আমি অবাক – মনে হয়েছে সুকান্তের কবিতা পড়ছি। অথচ কেউ কারো সম্পর্কে জানতেন না। উভয়ে একই মার্কসবাদী আন্দোলনে থাকায় এরূপ মিল হয়েছে।
৭) বাইবেলে একটা বাক্য আছে, একই রকম বাক্য আল-কোরআনেও আছে। বাইবেলে অবলম্বনে একজন ইংরেজ কবি কবিতা লিখেছেন, আর আল-কোরআন অবলম্বনে একজন আরবী কবি কবিতা লিখেছেন। অথচ কেউ কারো সম্পর্কে জানতেন না। এখানে কে কার থেকে নকল করেছেন? জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট।
৮) মঞ্চ অভিনেতা হেনরি আরভিং ও মার্ক টোয়েন খুব ভালো বন্ধু ছিলেন। একবার হেনরি একটা মজার গল্প বলছিলেন মার্ক টোয়েনকে। গল্পের মাঝখানে থেমে গিয়ে হেনরি জিজ্ঞেস করলেন, ‘মার্ক, গল্পটা তুমি আগে শোনোনি তো? শুনলে বলো। আমার সময় নষ্ট কোরো না।’
মার্ক টোয়েন বললেন, ‘না, শুনিনি। তুমি বলো।’
হেনরি বলতে শুরু করলেন। বলতে বলতে কিছুক্ষণ পর আবার থেমে গেলেন। ভ্রু কুঁচকে তাকালেন টোয়েনের দিকে। বললেন, ‘সত্যি করে বলো, তুমি গল্পটা শুনেছো?’
টোয়েন আগের মতোই বললেন, ‘না, তুমি বলো।’
গল্পের একেবারে শেষ পর্যায়ে গিয়ে আবারও থেমে গেলেন হেনরি। ‘উফ! এত মজার একটা গল্পের ব্যাপারে তোমার কোনো আগ্রহই দেখছি না। সত্যি করে বলো, গল্পটা শুনেছ?’
এবার মার্ক টোয়েন বললেন, ‘দেখো, বন্ধুত্বের খাতিরে আমি একবার মিথ্যা বলতে পারি। দু’বার মিথ্যা বলতে পারি। কিন্তু তিনবার পারি না৷ গল্পটা আমি শুনেছি। শুধু তাই না, গল্পটা আমারই লেখা!’
বিঃ দ্রঃ সাহিত্যে চুরি নেই তা নয়। তবে কোন মিল থাকলেই কোন বিচার-বিবেচনা ছাড়া চুরি বলে দেয়াও ঠিক নয়।
2 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
সেজান খান
@shezankhan
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Fatema-Kasem
@fatema-kasem
মুনতাছির আহমেদ
@moontasirahmed
তিতা ফুল
@nadia1




তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!