Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 11 months ago

    অনন্তকাল নরকবাস চাইবো’
    _কিশোর কনক

    সে বুঝলোনা আমারে,খুঁজলোনাতো
    জীবন মরণ এক করেছি তার প্রেমে
    তবু সে আমার থাকলোতো।
    সে ডাকলোনা আমারে,ডাকলোনাতো
    আকাশ-জমিন সম ভালোবাসলাম
    তবু সে ফিরে আসলোনাতো।
    পারলামনা হতে তার মনের মতো
    কেঁদেছি যার তরে অবিরত
    দুমচে মুচরে গেছে বুকের ভেতর
    তবু সে আমায় ভালোবাসেনিতো।
    জীবনরে জীবন
    স্বপ্নের সাদাফুল খুঁজছে নতুন মানুষ
    আমি কাঁদছি অন্ধকারে।
    সে বুঝলোইনা কিছুতেই
    জীবনের চেয়ে বেশী ভালোবাসি তারে||

    কিভাবে বোঝাবো বলুন ঈশ্বর’
    সে আমার তীব্র অনুভূতি।
    কেন যে দিলেননা তারে
    আমায় ভালোবাসার অনুমতি!
    এতোটা ভালো কেউ বাসেনি কাউকে
    তৃনভূমির এ মাটির পৃথিবীতে……………
    মানিয়ে নেয়া এক বিভৎস্য রিক্ততা
    তবু সে মানবী বলছে মানিয়ে নিতে।
    এমনই যদি হয় ঐশ্বরীক প্রেম
    তবে নরকের দ্বার খুলে দেন
    আমি অনন্তকাল নরকবাস চাইবো ||

    কী কঠিন বেঁচে থাকা তীব্র দহন বুকে
    জানিনা সে মানবী কিভাবে বাঁচে।
    আমার জীবনটাকে নষ্ট করে
    জানিনা সে অবিরাম কিভাবে হাসে!
    শারীরিক সৌন্দর্য্য যদি শেষকথা হয়
    তবে কেন করলে মিলনের সন্ধি……………
    যে প্রেমে দেখালে জাগতিক স্বর্গ
    সে প্রেমে কেন আমায় করলেনা বন্দী?
    কেন তুমি বুঝলোনা অন্তঃদহন
    কেন তুমি বিভক্ত বহু পুরুষে
    আমি তো তোমারই প্রেমে নতজানু ||

    কাব্য-কবিতা তুমি বুঝলেইনা…………….
    জীবনের কথা-অর্থ খুঁজলেইনা।
    পথের দৃরত্ব ভেঙে দিলো শর্ত
    পাইনা খুঁজে আজ জীবনের অর্থ।
    যে তোমার কথা শুনে বাঁচতো জীবন
    সেই তুমি কার সাথে বলছো কথা?
    প্রাণপণ ভালোবাসি তোমায় তবু
    জানাও কেন প্রেমে অপারগতা??

    মৃত্যুর মতো স্নিগ্ধ তোমার বিরহ…………….
    নিজেকে মনে হয় প্রাচীন-প্রত্নতাত্বিক এক লাশ।
    আমার কথা তুমি বলছো কারে
    কার সাথে হেসে হেসে করছো আমায় উপহাস!
    জানি অনুভূতি শূন্য তুমি দেবী
    বিবেকের দ্বার রাখো বন্ধ…………….
    তবু যদি মন পরিবর্তিত হয়
    ফিরে এসো তুমি আমার আরাধ্য।

    আমি জীবন দিয়ে ভালোবাসবো তোমায়
    তোমার ঈশ্বরের কসম।
    ফিরে এসো প্রিয় প্রিয়তমা
    ফিরে এসো সাদাফুল ||

    25, July 2023 || Mohammadpur,Dhaka.

    3
    2 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar