-
অন্ধকারের আলো
এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেইআফতাব গভীর রাতে কফির কাপ হাতে নিয়ে বসে আছে। তার সামনে নীলাঞ্জনা। আফতাব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার নেফারতিতি।
এই যে জনাব, এতো মন দিয়ে কি দেখছেন?
আপনাকে দেখছি সেনোরিটা।
নীলাঞ্জনা অবাক হয়ে যায়। একটু কি লজ্জা পেলো?
আমি সারা জীবন এই সুন্দর চেহারাটির দিকে তাকিয়ে থাকতে পারবো। আফতাব মনে মনে ভাবে।
নীলাঞ্জনা হাসতে হাসতে উঠে দাঁড়ায়। আফতাবের চুলে হাত দিয়ে ছুল গুলো এলোমেলো করে দ্যায়।
একটু সিরিয়াস হও। আমি পালিয়ে যাচ্ছি না।
আজ লোকটির সাথে অনেক কথা হল।
কি বলল?
অনেক কিছুই?
আমার ধারণা ছেলেটিকে ইচ্ছে করে মেরে হয়েছিলো।
এরকম মনে করার কারণ কি? এ বাড়িতে যারা থাকতো তারা যথেষ্টই অভিজাত।
অভিজাত হলেই যে মানুষ ভালো হয়ে যায় এই ধারণাটি সঠিক নয়।
হঠাৎ একটি চিন ছিনে শব্দ হয়। মনে হয় কোন একটি ছেলে কথা বলে।
ম্যাম আপনার ধারণা সত্যি। আমাকে মেরে ফেলা হয়েছিলো।
নীলাঞ্জনা আফতাবের হাত চেপে ধরে। ফিস ফিস করে বলে, আফতাব।
ম্যাম এই গলিতে অনেকগুলি বাড়ি ছিল। কিন্তু আপনি পছন্দ করলেন এই পুরনো বাড়িটি। এর কারণ টি কি আপনি জানেন ম্যাম। কারণ আমি আপনাদের এখানে নিয়ে এসেছি।
আমার অনেক কথা ছিল। আপনাকে বলবো। তবে ধীরে সুস্থে।
নীলাঞ্জনার বেডরুম অপূর্ব ফুলের গন্ধে ভেসে যায়। তারা স্তব্ধ হয়ে পরস্পরের হাত ধরে বসে থাকে।3 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

এটা খুবই ইন্টারেস্টিং একটা লেখাটা আপনার