Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 10 months ago

    আমারে খুঁজিও তুমি,

    আমারে খুঁজিও তুমি গগনের তারায় তারায়,
    মুছে যাবে যবে নাম,তোমাদের সুখের ধরায়।
    শালিকের মতো করে হবেনা আসা আর কখনো;
    তৃষিত হৃদয় তবু চেয়ে রবে এভাবে তখনো।

    দগ্ধ হৃদয় সেদিন শোনাবেনা পোড়া বাঁশি সুর!
    কতো দিন কতো রাত কেটে গেছে বেদনা বিধুর।
    আঁখিপাতে ঝরা জল কপোল ভেজায় বারেবারে,
    ঝরে পড়া ফুল ভেবে তাকালেনা কভু আর ফিরে।

    হেমন্ত মেঘের মতো নিস্ফল হাসিতে জেগে রবো,
    পৃথিবীর কোন প্রান্তে,কারো মুখে ব‍্যর্থ কাব‍্য হবো।
    কখনো অলক্ষ‍্যে ওই পদ্ম বিলের কোমর জলে,
    মিশে রবো সেদিনের,সমমনা অনেকের দলে।

    গভীর রজনী যদি,ঘুম নাহি আসে দুটি চোখে,
    বাতায়ন খুলে দেখো সেভাবেই পাবে হাসিমুখে।
    মানুষ আড়াল হয় থেকে যায় বহু স্মৃতি তার,
    ভুলে যেতে চায় সব, তবু নয় কিছু ভুলিবার।

    নির্ঘূম কতো রজনী বুক ভরা স্বপ্নে কেটে গেছে,
    লিখেছি অনেক কাব‍্য অতঃপর সব যেনো মিছে।
    ভুল ভেঙে গেলে কভু চোখ রেখো কাব‍্যের পাতায়;
    প্রকাশ পাবে সেথায় ভালোবেসে কতোটা ব‍্যথায়।

    ভালো থেকো নিশিদিন,গন্তব‍্য অস্তাচলের পথে,
    যদি থেমে যায় গান, সাঙ্গ সব এ বেলার সাথে।
    পাতাহীন বৃক্ষ যেবা বসন্তের অপেক্ষায় থাকে,
    ও পারের অপেক্ষায় স্বপ্ন সকল দিলাম রেখে।

    মোঃ নুরনবী সরকার
    28 July 2023
    02:40 AM

    5
    2 Comments
Skip to toolbar