-
সেই মানুষটা নেই’
_কিশোর কনকভদ্রতা চিরকালই মুখোশ-মুখোশ খেলা
পৃথিবী ভদ্রদের দখলে নয়।
প্রাণপণ সৎ থেকে লাভ কিছু হয়না
সেইতো লাবণ্য বুকে পা রেখে চলে যায়।নারী ঐশ্বরীক প্রেমে আটকায়নি
প্রাচীন প্রেমেও আটকায়নি নারী
নারী আটকায়নি যত্নে কিংবা মনের মায়ায়।
কবিতার ভারী কথা সারিসারি সাজানো
কাব্যকথায় তাঁরে যায়নি বোঝানো
বিভক্ত সে মানবী বহু পুরুষের কালো ছায়ায়।একদিন কথা হতো আমাদের সারাবেলা
হতো জীবন-যৌবন আলোচনা।
এক পুরুষে আসক্ত হতে পারোনি
তাই নিতে হলো আমাকেই বিচ্ছেদ জ্বালা।দুরত্বই জানে শুধু
একদিন দুজনেই কতোটা নিকটে ছিলাম
বহু পুরুষের বাহ্যিক সৌন্দর্য্যে মুগ্ধ তুমি
সরিয়ে দেবার চেয়ে নিজেই সরে গেলাম।সেই মানুষটা নেই,
যাঁরে প্রাণপণ ভালোবেসে হারালাম……………
সেই মানুষটা নেই,
অক্টোপাসের মতো ভালোবেসে যাঁরে জড়ালাম।ভালোবাসা তারপর কথা রাখেনি
সময় দিয়েছে ফাঁকি দুঃখ জমিয়ে রাখি
জীবনের সাথে তবু করিনি চালাকি।
দেব্রীব্রত সে নারী নষ্ট পুরুষ-প্রেমে
নষ্ট লালসায় বিক্ষিপ্ত কামনায় হয়েছে উজার
আমি রাজকন্যার ছবির দিকে চেয়ে থাকি।
আমি প্রেমে যাযাবর-অন্ধকার ঘর
অন্ধকারে আগরবাতির সুগন্ধ
কবিতা ভাঙছে ছন্দ’
জ্বলছে ঠোঁঠে সস্তা সিগারেট
যদিও,
নিকোটিন জমা বুকে এখনো সচল ফুঁসফুঁস||নারী-নগ্নতা’ চিরকালই শিল্পের ফুল হয়
পুরুষের অশ্নীল ব্যবহার শিল্পের ফুল হয়না।
তাই সব দোষ প্রেমিক অথবা পুরুষের উপরই বর্তায়
প্রেমিকা অথবা নারীর উপর বর্তায় না।
যদিও শিমুল তুলার মতো কোমল নারীর
ভেতরে ভেতরে কঠিন পাথর মন
এবং বহুজনে
বহুভাগে বিভক্ত থাকে তাঁর ব্যাভিচারী জীবন।
এজীবন মানুষের নয় কিছুতেই,
কারণ এজীবন
কাউকেই ঠকাতে পারেনি কোনদিন||আমি অনাহার-অনিত্রায় থেকেছি বহুদিন রাত
আঘাতের পরে করেছি আঘাত নিজেকে
সে মানবী দিব্যি সুখে ছিলো এখনো সুখে বাঁচে
কখনো তাঁর মন ভালোবেসে টানেনি আমাকে।
দেখলাম নারী,
নষ্ট পুরুষের লাললার জালে ঠিক আটকে যায়
আটকে যায় সস্তা কথার উত্তেজনায়
কবিতার ফুল সে ছিড়ে ফেলে রোজ
নষ্ট পুরুষে রাখে প্রাণপণে খোঁজ
নষ্ট সুখেই সে
শোয়াইয়া রাখে দেহমন-জীবন যৌবন||আমি প্রথম শ্রেণীর বোকা,,
দেহ প্রদর্শের যুগে বলতে এসেছি কথা
শোধবোধহীন-নির্বোধ জনঅরণ্যে
উপেক্ষিত আমার জীবনের সব কবিতা|সুখে থেকো সাদাফুল মানবজমিনে’
প্রাণপণ ভালোবেসে,
যে তোমাকে পাওয়া হয়নি
সে তোমাকে বহুভাবে পেয়েছিলো বহুজনে
ভবিষ্যতে পাবে আরো কেউ অথবা একজন।
এসব কথা আমি বলবোনা আর
মেনেছি জীবনের সব দায়ভার
সততাই এজীবনে সেরা সান্ত্বনা|বুকের জমিন জেনো বিস্তৃর্ণ তৃণভূমি’
শতশত চেনা মুখ,এবং
হৃদয়ের মেহমান এখানে কবর দেয়া যায়।
তোমাকেও দিয়েছি কবর বুকের জমিনে
দেয়ালে তোমার ছবি সম্মতি জানায়।আমি আসবোনা ফিরে কোনদিন’
তোমার ব্যাভিচারী জীবনের গল্প জেনেই
তোমার প্রেমে পড়ে নাজেহাল হয়েছি।
শরীরের মোহে কবি আটকায়নি কোনোকালে
তোমার মনের মায়ায় আটক থেকেছি।
জানি ফিরবেনা,
ফিরলে বন্ধ করবোনা হৃদয়ের দ্বার
ক্ষমা করতে পারবো অজস্র অপরাধ তোমার
জানোনা হয়তো,
কবিদের আকাশ সম মন||05, August 2023 | Mohammadpur,Dhaka
©Kishor Kanokবিঃ দ্রঃ
কবিতার গল্প কেউ
ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ,
কবিতা চিরকালই তার
নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প
নিজের চরিত্রের সাথে
মেলানোর দায়
শুধুই আপনার,
কবি অথবা কবিতার নয় |2 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


দুরত্বই জানে শুধু
একদিন দুজনেই কতোটা নিকটে ছিলাম- মনে রয়ে গেলো।