Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • ‘হাট্টিমা টিম টিম’ ছড়াটা ৪ লাইন। এর সাথে আরো ৪৮ লাইন যোগ করে নাদিয়া জামান নামে একজন কবি একটি চমৎকার ছড়া লিখেন সামু ব্লগে (সামহোয়ার ইন ব্লগে) ২০১২ সালের ২০ শে ফেব্রুয়ারী।
    ‘
    ‘টাট্টুকে আজ আনতে দিলাম
    বাজার থেকে শিম
    মনের ভুলে আনলো কিনে
    মস্ত একটা ডিম।
    বলল এটা ফ্রি পেয়েছে
    নেয়নি কোনো দাম
    ফুটলে বাঘের ছা বেরোবে
    করবে ঘরের কাম।
    সন্ধ্যা সকাল যখন দেখো
    দিচ্ছে ডিমে তা
    ডিম ফুটে আজ বের হয়েছে
    লম্বা দুটো পা।
    উল্টে দিয়ে পানির কলস
    উল্টে দিয়ে হাড়ি
    আজব দু’পা বেড়ায় ঘুরে
    গাঁয়ের যত বাড়ি।
    সপ্তা বাদে ডিমের থেকে
    বের হল দুই হাত
    কুপি জ্বালায় দিনের শেষে
    যখন নামে রাত।
    উঠোন ঝাড়ে বাসন মাজে
    করে ঘরের কাম
    দেখলে সবাই রেগে মরে
    বলে এবার থাম।
    চোখ না থাকায় এ দুর্গতি
    ডিমের কি দোষ ভাই
    উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
    ঘর করে বোঝাই।
    বাসন মেজে সামলে রাখে
    ময়লা ফেলার ভাঁড়ে
    কাণ্ড দেখে টাট্টু বারি
    নিজের মাথায় মারে।
    শিঙের দেখা মিলল ডিমে
    মাস খানিকের মাঝে
    কেমনতর ডিম তা নিয়ে
    বসলো বিচার সাঁঝে।
    গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
    বলল বিচার শেষ
    এই গাঁয়ে ডিম আর রবে না
    তবেই হবে বেশ।
    মনের দুখে ঘর ছেড়ে ডিম
    চলল একা হেঁটে
    গাছের সাথে ধাক্কা খেয়ে
    ডিম গেলো হায় ফেটে
    গাঁয়ের মানুষ একসাথে সব;
    সবাই ভয়ে হিম
    ডিম ফেটে যা বের হল তা
    হাট্টিমাটিম টিম।
    হাট্টিমাটিম টিম-
    তারা মাঠে পারে ডিম
    তাদের খাড়া দুটো শিং
    তারা হাট্টিমা টিম টিম।’
    (অনলাইন থেকে সংগৃহীত)

    10
    7 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • এটা মূলত রোকনুজ্জামান খানের লেখা বেশ বড় একটা ছড়ার শেষের লাইন, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি।

      • মন্তব্যের জন্য ধন্যবাদ। “হাট্টিমাটিম টিম ছড়ার লেখক কে?” – এই কীওয়ার্ড দিয়ে গুগুলে সার্চ দেন। আশা করি সব জানতে পাবেন। রোকনুজ্জামান খানের জন্মের আগে থেকেই চার লাইন ছড়াটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

      • Rumor Scanner ওয়েবসাইটে বলা হয়েছে: উল্লেখ্য, চার লাইনের মূল ‘হাট্টিমা টিম’ ছড়াটি কার লেখা তা নিয়ে বিতর্ক বিদ্যমান। কারো কারো মতে, এটি সুকুমার রায়ের লেখা, আবার কারো মতে অন্নদা শঙ্কর রায়ের লেখা। তবে মূল লেখক নিয়ে বিতর্ক থাকলে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে, এটি রোকনুজ্জামান খানের লেখা নয় এবং মূল ছড়াটিও ৫২ নয় মাত্র ৪ লাইনের।

        মূলত, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে যে, ‘হাট্টিমাটিম টিম’ ছড়াটি ৪ লাইনের নয়, এটি রোকনুজ্জামান খানের ৫২ লাইনের একটি ছড়া। তবে অনুসন্ধানে দেখা যায়, ‘হাট্টিমাটিম টিম/ তারা মাঠে পারে ডিম/ তাদের খাড়া দুটো শিং/তারা হাট্টিমাটিম টিম।’ ছড়াটি এই চার লাইনেরই। ছড়াটি ৫২ লাইন দাবিতে অতিরিক্ত যে ৪৮ লাইন প্রচার করা হচ্ছে, সেটি মূলত নাদিয়া জামান নামে একজন ব্লগারের লেখা। যিনি ২০১২ সালে এটি লিখেছিলেন এবং ছড়াটির সঙ্গে শিশু সাহিত্যিক রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের লেখা ২২ লাইনের ‘হাট টিমা টিম’ ছড়াটির কোনো মিল নেই। পাশাপাশি ‘হাট্টিমাটিম টিম’ চার লাইনের ছড়াটিও রোকনুজ্জামান খানের লেখা নয় বরং তাঁর জন্মের আগে থেকেই ছড়াটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

        সুতরাং, হাট্টিমাটিম টিম ছড়াটি ৫২ লাইন ও এটি রোকনুজ্জামানের লেখা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

      • boierpathshala ওয়েবসাইটে ঐ ছড়া সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে

      • ধন্যবাদ বিশদ বর্ণ্নার জন্য। অবশ্যই নতুনভাবে খুঁজে দেখবো।

Skip to toolbar