Profile Photo

Md shohag ranaOffline

  • shohag9011
  • Profile picture of Md shohag rana

    Md shohag rana

    • 3 years, 1 month ago

    #প্রেম_কোথায়?
    — #কবি_সোহাগ রানা
    প্রেম নাহি পাওয়া যায়
    সিন্ধুর তলদেশে অথবা গহিন বনে,
    হিমাদ্রীর চূড়ায় কিংবা
    মাথার উপর সূদুর নীল গগনে।

    মানুষের মনে প্রেমের বাড়ি
    সহজে খুঁজে নাহি পাওযায় যায়,
    সুন্দর একটা প্রেমী মন
    সুদর্শন মনটা যে কান্তি কেই চায়।

    মন দিলে মন পাবে
    এমনতো ভাই হয়না কভু সত্য,
    আকাশের রং মনুষের মন
    মুহুর্তে হবে পরিবর্তন নিত্য।
    মন দিয়ে মন পেয়েছে
    আবার কেহ বিনিময়ে পেয়েছে কষ্ট,
    প্রেমের হাটে মন হারিয়ে
    পেয়েছে সে বুকে সীমাহীন কষ্ট।

    পানির বলে মাছ বাঁচে ভাই
    মনবলে বাঁচে হাজার রকম মানুষ।
    কখনো বা এই মন কে
    নিয়ে মানুষে শুধুই করে ফানুস।

    খুঁজেছি আমি মানুষের হৃদয়ে
    লভিতে একটা সুন্দররূপী মন।
    আমি একা খুঁজি না!
    জগতে সবাই খুজে একে অন্য জন।

    মুক্তা লাগি ছুটে ডুবুরি
    সপ্ত সিন্ধুর, নিচে যায় চলে।
    মানুষের হৃদয়ে মন খুঁজে,
    মানুষ হারিয়ে যায় জীবনের রসাতলে।

    মন কে পাওয়া এতো
    কঠিন কেনো?জীবন, বলতে পারো?
    যা চাও তাই দিব
    সুখ নিয়ে যাও আরো আরো।

    তবুও বিনিময়ে মন চাই
    হৃদয়ের পিঞ্জিরার মাঝে
    ভালোবাসা ছাড়া দেয়ার মতে
    আর তো কিছু ই নাই।।

    1 Share
Skip to toolbar