Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 3 months ago

    নিজ-প্রতিপক্ষ আমি নিজেই

    নিজ-প্রতিপক্ষ আমি নিজেই,
    কবিতার বিরুদ্ধে দাঁড়িয়েঃ
    লালন করি কবিতা।
    বুকের গহীন থেকে, যাকে বাঁচিয়ে রাখি;
    সকলের উপলব্ধির ডাকে, ভুলি সব
    নিজ-প্রতিপক্ষ আমি নিজেই।
    আমার বাসনার বসতিতে
    পদ্মা, মেগনা, যমুনা শুকিয়েছ!
    বুড়ী গঙ্গা হয়েছে কুচকুচে কালোঃ
    আড়িয়াল খাঁয় নেই জল।
    আমি যুগের বিরুদ্ধে দাঁড়িয়ে
    সময়ের পথরোধ করিঃ
    নিজ-প্রতিপক্ষ আমি নিজেই।
    বিষমুখ লালিত্যকে উসকে, এখনো একা
    নির্বোধ গোঁয়ার এর মতো খেলেছিঃ
    বেশ আগেই ওয়াকওভার দিয়েছি;
    আমার সপ্নকে।
    এখন সঙ্গীন সময়ে রবীন্দ্র, নজরুল,
    জীবনানন্দ, লালন নেই মননেঃ
    সমুদ্রের তট রেখায়, দিগন্তে মাঠে
    কোথাও নেই আমি।
    নিজ-প্রতিপক্ষ আমি নিজেই;;;
    আমার বুকের খাঁচায় বন্দী
    হয়েছে সভ্যতা, আধুনিক চিড়িয়াখানায়
    প্রানির বদলে বন্দী এখন মানুষ।
    হিংস্র পশুরাও, এরিয়ে যায় চরাচর
    শিশু থেকে কিশোরী কিংবা কিশোর
    কিংবা ঔরসজাত সন্তান :ছি ছি ধিককার
    এই মানব জীবনকে।
    আশ্রয় তবে কোথায়?
    নিজ-প্রতিপক্ষ আমি নিজেই।
    সুবিস্তীর্ণ এই পৃথিবী সকলের,
    সেখানে নাগরিকের জন্য, আইন
    ধর্ম নিরপেক্ষ ভারতের, সৎকার বৈকিঃ
    আজকাল এলোমেলো, মহৎই মনন
    লালায়িত পুরস্কৃত হতে,
    চোখ বন্ধ করে, দেখছি।
    একদিকে পদ্মা সেতু, সপ্ন সত্য
    নায়কোচিত রাষ্ট্রনায়কীয় তত্ত্বে।
    অন্যদিকে, লোভী অসুরের নামে
    কোটি কোটি টাকার ঋণের বোঝাঃ
    ব্যাংকগুলো পরিনত হয়েছে ভাগাড়ে।
    নিজ-প্রতিপক্ষ আমি নিজেই।

    5
    1 Comment
    • বর্তমান অস্থির সময়ের প্রতিফলন আপনার কবিতায় বেশ বলিষ্ঠভাবে।

Skip to toolbar