Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 9 months ago

    কবিতা : কালোমানুষ’
    কবি : কিশোর কনক

    যদি এক পৃথিবী মাথায় তোলা যেতো
    তোমার সুখের জন্য এক পৃথিবী মাথায় তুলে নিতাম।
    যদি আরবের লোহিত সাগর চোখে ধারণ করা যেতো
    আমি তোমায় চোখের জলের স্রোতে ভাসাতাম।

    যদি মাথার উপর পাহাড় তুলে
    সেই পাহাড়ে বসিয়ে তোমায়,ভ্রমন করা যেতো ত্রিভূবন।
    বুঝতে কতো তীব্রভাবে ভালোবাসি তোমায়
    মরিয়া হয়ে এই আমাকেই দিতে তোমার মন।

    জানি চুড়ান্ত চালাক তুমি জীবনজুয়াতে…………………
    তাই কবির স্মৃতি-কবির প্রীতি পিষতে পারো পায়ে
    আমি প্রথম শ্রেণীর বোকা তোমার হৃদরাজ্যে রানী
    তোমার ভালোবাসার ধুলাবালু মাখি সারাগায়ে।

    এই চরিত্রহীন প’পুরুষ পৃথিবীতে প্রসঙ্গ যখন নারী
    তখন স্বভাব চরিত্রে প্রায় প্রতিটি পুরুষ জেনো
    একেকটা শুয়োরের বাচ্চা।
    জানি তোমার চারিপাশে হাজার শুয়োরের বাচ্চা আসে
    দেখাতে তোমায় নষ্ট প্রেমের সস্তা পথের দিশা।
    যখন এতো এতো নষ্টা পুরুষ
    তোমায় করে রাখে বেহুশ
    তখন তুমি নিজেকে ভাবো প্রেমের দেবী ‘আফ্রোদিতি।
    প্রাণপণ সৎ থাকে যে অখ্যাত কবি
    যে কবির কবিতায় তুমি রাজন্যার ছবি
    তখন তুমি দেখতে সাদা চকচকে দেহ-মানুষ খোঁজো।

    শোনো লাবণ্য আমি বন্য
    আমি মানুষ “কালোমানুষ”
    উল্টোপথে হেঁটে আসা এক নাগরিক কবি।
    কবির প্রেম ধারণ করতে আকাশ সম হৃদয় থাকতে হয়
    তবেই কবি ফোটাতে পারে মরুভূমিতে সাদাফুল।

    আমি তোমায় কবিতায় জীবন দেখাচ্ছি ‘লাবণ্য’
    বন্ধ ঘরে নিষিদ্ধ মিলনে শরীর খুলে দেখানোর যুগে।
    জেনো এ কবিতা কনকের জীবনের অকরুণ গল্প……………….
    লিখতেই হলো তোমার প্রেমের অসুখে ভুগে |

    ভালোবেসে অনেকেই স্পর্শ-আলিঙ্গনে হৃদয় ভোলায়
    যৌবন মৌবন-বসন্ত মধু লোহন-পালায় ভ্রমরা।
    আমি আমার শরীরের মাংসের টুকরা কেটে
    তোমার হাতে ধরিয়ে দিতে পারি তখনই
    যখনই তুমি চাইবে।।
    জানি লাবণ্য,
    এসবে তুমি ভুলবেনা
    কালোকবি-কালোপুরুষে তোমার চলবেনা
    তুমি বুঝবেইনা শব্দের মন্ত্রমুগ্ধ দুনিয়ার ইতিবৃত্ত।
    তবু প্রাণপণ ভালোবাসি তোমাকে’
    তোমার ঈশ্বরের কসম
    তোমার প্রতি আমার ভালোবাসা নিঃস্বার্থ |

    শরীরের ভাজে আমি ভুলিনি দেবী,জেনো কখনোই না
    আমি আটকে গেছি তোমার মনের মায়ায়।
    তুমি চাইলে তোমার জন্য জীবন ছেড়ে দিতে পারি
    হাসিমুখে দাঁড়াতে পারি মৃত্যুবটবৃক্ষের রৌদ্রছায়ায়।
    ভালোবাসা তারপর কথা রাখেনা
    যে যাঁর জন্য অন্যদিকে রাখে দুনিয়া
    সে তাঁরে সহজে ভালোবাসেনা।
    আমি ‘কালোমানুষ’ লাবণ্য
    অখ্যাত গান কবিতার কবি…………………..
    তোমার ছবিতে প্রজাপতি বসে রোজ
    কালোমুখে অন্ধকারে বিষাক্ত পোকার কামড়|

    লাবণ্য,জানো হয়তো
    কবিদের চোখ ভবিষ্যতের সুস্পষ্ট আয়না।
    একদিন কাঁদবেই আমার কথা ভেবে
    এ কবিতা কাঁদাবেই তোমাকে।
    সে তোমার যতোই কবিতা বোঝার মতো ক্ষমতাধর
    মস্তিস্ক না থাকুক।
    সে তুমি যতোই অক্ষম-অপারগ হও
    কবির প্রেম হৃদয়ে ধারণ করতে।

    লাবণ্য,জানো হয়তো
    একটা রিভলবার-একটা বুলেট,একটা লাশ
    হবে সে দেহের সর্বনাশ।
    অকাল বিধবার বেশে সাদাশাড়ি পড়বেই সাদাফুল।
    যে তুমি আমার হবেনা
    সে তুমি অন্যকারো লিখিত সঙ্গী হবে
    মানতে পারবোনা |

    আমি কারো দেহের খুনী হয়ে যাবো’
    ঠিক যেখাবে তুমি হলে আমার হৃদয়ের খুনী’
    তারপর আত্মঘাতী হবো আমিও,
    অন্ধকার ঘরে অগ্রীম পতনের শব্দ শুনি |

    Dedication : ShadaPhool
    ©Kishor Kanok

    Fri’day, 08- August 2023 | Mohammadpur,Dhaka.

    বিঃদ্রঃ কালোমানুষ’ কবিতার সমস্ত অনাদায়ী দায়ভার
    কবি ‘কিশোর কনকে’র উপর বর্তায়।
    অন্যকেউ কোনোভাবেই এই কবিতার দায় বহন করবেনা।
    এই কবিতার প্রতিটি শব্দ-ছন্দ-অ’ছন্দ
    ব্যক্তিজীবনে ঘটে যাওয়া অকরুণ বন্হিপ্রকাশ।
    কবিতার নায়িকার মুখ মুখোশ এবং মেকাপের স্বার্থে
    কবিতার নায়িকাকে প্রকাশ্যে আনলামনা।

    3
    1 Comment

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar