Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 9 months ago

    মনবাউল
    _কিশোর কনক

    রুপক অর্থে তুমি আগুনআকাশ
    আমি আগুনআকাশে আগুনপাখি
    তুমি সবার সাথে উড়তে ভালোবাসো
    তবু তোমার দিকে সন্তর্পণে দৃষ্টি রাখি।

    তোমারে আকাশে মেঘ হয়না
    বৃষ্টি অনেক দুরের কথা
    অতিথি পাখির আমন্ত্রণে
    জানাও প্রেমে অপারগতা।

    আমি ক্রুদ্ধ হয়ে থাকি আক্রোশ গায়ে মাখি
    অশালীন শব্দে তোমায় আক্রমণ করার দায়ে
    নিজের হাতে নিজের মুখে কষে মেরেছি থাপ্পড়
    তারপর পাষাণশয্যায় ঘুমিয়েছে মনবাউল|

    থাকতে ভালো দাওনি যখন
    হচ্ছি তখন নষ্ট আমি তোমার প্রেমের বিষে………..
    বিষকালোমধু তুমি আমার অপৃপ্ত অন্তরে
    তুমি ছাড়া আর সুখ-শান্তি খুঁজবো আমি কিসে?
    হয়তো আমি এমনই
    হও তুমি সে যেমনই,
    আমি তোমাকেই ভালোবাসি|

    নিষিদ্ধ করে রাখছো তোমার অন্তর-আত্মাতে
    তোমার দেহমন স্পর্শ করার অধিকার রাখোনি
    পৃথিবী সমান কাব্যকথায় ভুললেইনা দেবী
    তুমি কবির সংসারে কেন কবিতা হয়ে থাকোনি?
    অমরত্বের প্রত্যাশা নেই
    অক্টেপাসের মতো তোমাতেই,
    আঁকড়ে ধরে বাঁচতে চাই লাবণ্য|

    তবে শেষ থেকে শুরু হোক নতুন জীবন’
    তুমি চাইলেই সম্ভব সব।
    একবার নতজানু হও আমার প্রেমে প্রিয়তমা
    তুমি ছাড়া চাইনা কোনো বৈভব।

    একবার বামদিকে উল্টোচোখে তাকাও
    দেখো দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়……….
    এভাবেই বেঁচে থাকা
    যতোদিন বেঁচে থাকা যায় |

    13, September, Tonggi, Gazipur
    2023 |

    2
    1 Comment

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar