-
এ যেন অন্য কোথাও আছি!
নিয়মের বাইরে অনেক নিয়ম
দুরন্ত দিনগুলো পড়ন্ত সূর্যের সাথী।
আজ বেহিসাবি জীবনের দেহে
একটু ও ছাইচাপা আগুন নেই।
নশ্বর জীবনে পিছে, বহুদূর ছুটে
দেখি দিনে-রাতে পার্থক্য কোথায় ;
এলেমেলো সব , ক্লান্তি, আবেগের
আবেদনে নিরন্তর দাঁড়িয়ে
আছি চেনা পথের শূন্য রেখায়।
অচেনা একটা পাহাড়ের সাথে
নির্বিবাদ আলোচনায় এসে!
সমুদ্রের জলে নেমে
হাঁটছি বিন্দু বিসর্গে;
অথচ বৃত্তের বিন্দু মাথা
চিরকাল অচেনা আমার।1 Comment
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com

আপনি বরাবরই ভালো লিখেন। এটাও ব্যতিক্রম না।