-
হাসতে শিখি সবে,
( ছড়া )ফুলের মতো লুকাই ব্যথা
হাসতে শিখি সবে,
আমার যাহা তাতেই খুশি
জীবন সহজ হবে।জ্বলবে আলো ঘুচবে আঁধার
হয়তো একটু পরে,
তাই বলে কি আঁধার এলে
কাঁদবো বসে ঘরে?পাইনি যাহা হয়তো তাহা
অন্য কারো তরে,
হারবো যত শিখবো ততো
চেষ্টা বারেবারে।ডানামেলা পাখির মতো
ঘুরবো স্বাধীন বেশে;
কষ্ট সকল তুচ্ছ ভেবে
দিন কাটাবো হেসে।সবার জন্য নয়তো সকল
জগত বহূরূপী,
হাতের মুঠোয় যেটুকু রয়
তৃপ্ত তাতে চুপি।মোঃ নুরনবী সরকার
19 October 2023
10:40 PM6 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie


ইদানিং কিছুটা অনিয়মিত মনে হচ্ছে কবি প্রিয়! ভালো আছেন তো?