-
মহানুভব অবতার’
_কিশোর কনকবড় অদ্ভূত এই পুরুষজাতি
কাংখিত নারীর নিকৃষ্ট প্রতারণার শিকার হয়
কাংখিত নারী বুকে পা রেখে জীবন বদলায়
তবু আহাম্মকের মতো বুকের ক্ষত ঢেকে
কাংখিত নারীর ভালো চায় চার-তৃতীয়াংশ পুরুষ।
একেকটা পুরুষ যেনো
একেকটা মহানুভব অবতার
হাত বদলানো নারী,
কোনোকালে কোনদিন খোঁজ রেখেছো কি তার?আমি জানি পৃথিবীর কোনো প্রতারক নারী
বহুদিন আয়নার সামনে দাঁড়ায়না।
একদিন নিজেকেও ঘৃণা করে সে
একইভাবে ঘৃণা করে তারে কাঁচের আয়না।নারীকে ভালোবেসে না পেয়ে
পৃথিবীতে এসেছে অজস্র দেবদাস………………..
তুমি একজন নারীকে দেখাও
যে দেবদাস চরিত্রের সমার্থক চরিত্র |
______________________________________
আমি আমার কথা বলছি,
আমি তারে ভালোবেসে মরতেও পারবো
তবু দেবোনা তারে হারাতে।
মহানুভব অবতার আমি হতে পারবোনা
পারবো জীবন মরণের মুখোমুখি দাঁড়াতে।আমাকে কাঁদিয়ে তুমি সুখি হতে যাবে
ভেবে দেখলাম তা হয়না।
আমি পারবোনা থাকতে তোমাকে ছাড়া
তাই কারো সম্মান নিয়ে ভাববোনা একবার |পুরুষের জেদ ঠিক কঠিন পাহাড়ের মতো
তুমি সে পাহাড় টপকে পারবেনা যেতে।
আমি সুখি না হলে তোমারও থাকবেনা সংসার
নাম-বদনামে ঘরছাড়া করে দেবো তোমাকে।জেনো ইতিহাস চিরকালই বিজয়ীরা লিখে
পরাজিতদের নাম কেউ মনে রাখেনা।
সময় মিটিয়ে দেবে যাবতীয় হিসেব নিকেশ
তুমি দেখে নিও সে জীবন কতো ভয়ঙ্কর |
____________________________________
বিপ্লবীর সাহস তোমার জানার কথা না
বারুদের গন্ধ তুমি শোনোনি কখনো।
তোমার জন্য পস্তাবে অসংখ্য জীবন
তুমি বুঝবে কী কঠিন ফিরে তাকানো।
আমি নিজেকে মৃত ঘোষণা করে
অসংখ্য মানুষকে দেবো মৃত্যুর স্বাধ……………..
তুমি দেখে নিও ‘সাদাফুল’
একই হাতে কলম এবং অস্ত্রের দ্বৈত ব্যবহার |Sunday, 22 October 2023 | Dhaka
1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


একরাশ মুগ্ধতা।