Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 8 months ago

    দেবী
    ~কিশোর কনক

    ছাড়তে পারি মানবজমিন
    কঙ্ক্রিটের শহর আর
    বিলাসী জীবন সবই।
    ছাড়তে পারি শব্দ নিয়ে খেলা
    মোশাররফ করিমের নাটক আর
    জীবনের যতো দাবী।
    দেবী’
    তবু তোমার দাবী ছাড়বোনা
    তোমার দাবী ছেড়ে দিয়ে
    দাঁড়াবো আমি কোথায় গিয়ে?
    একটা জনম জীবন দহন
    সইতে আমি পারবোনা।
    দেবী,
    আমায় এক পৃথিবী লিখে দিলেও
    অথবা জীবন কেড়ে নিলেও
    শেষ বিচারের ময়দানে ঠিক
    বলবো তোমার ঈশ্বরকে
    আমি তোমার দাবী ছাড়বোনা |

    তুমি আমার স্নিগ্ধ সাদাফুল
    তুমি আমার যৌবনের শেষ হাসি
    তুমি আমার অন্ধকার ঘরে কল্পনা
    দুঃস্বপ্নের ঘুমে তুমি মোহিত উর্বশী।
    আমি তোমার মনের মতো নই
    নামজাদাদের ভীঁরে আমি
    অখ্যাত এক কবি।
    আমার সাদা চকচকে দেহ নেই
    কালোমানুষের মনটা কালো
    করেলেই তুমি দেবী।
    তবু আমি তোমার প্রেমিক ক্রিতদাস
    আমার ভালোবাসায় তুমি
    অদ্বিতীয় উপাস্য |

    তোমার মনে বিষ ঠেলেছি জানি
    শত অপবাদে দিয়েছি তোমায় দোষ
    দিনশেষে তবু তুমিই আমার সব
    তোমার সাথে বাধ্য করতে আপোস।
    আমার সাথে কথা বলোনা তুমি
    তবুও তুমি বলছো কথা
    প্রতিদিনই তোমার ভূবনে।
    ভালোবেসে পাপ করেছি জানি
    নয়তো তোমার কমতো অহংকার
    মায়া জন্মাতো ঐ মনে।
    নির্ঘুম চোখ রক্তবর্ণ কাঁদে বেদনায়
    তুমি কিভাবে হাসো দেবী
    আমার চোখে এনে জল |

    আমার অন্তর-আত্মায় তোমার জন্য
    ‘এক পৃথিবী সবুজ অরণ্য’
    অথচ তুমি আর তোমরা খুঁজে চলছো
    এক টুকরো মরুভূমি জমিন।
    এক পৃথিবী কাব্যকথা বুঝলেইনা দেবী
    বুঝলেইনা কবিতার চুম্বক অংশ
    বুঝলেইনা
    প্রিয়তম জীবনের চেয়ে
    সহস্র গুন বেশী ভালো বেসেছি তোমায় |

    যেখানে তোমার উপস্থিতি আকর্ষিত নয়
    যেখানে তুমি নেহাৎই তুচ্ছ নারী
    সর্বোচ্চ পল্লীবালা’
    সেখানেই তুমি বাঁধতে চাইছো ঘর।
    যেখানে তুমি কৃতদাসী সংসারী
    রাখতে সবার মন অনর্থক প্রয়োজন
    বিলিয়ে দেবে জীবন মৌসুম
    সেখানেই তুমি জীবন খুঁজছো কেন?

    যেখানে তোমার পরিচয় গৃহপরিচালিকা
    সেখানেই সাজাতে জীবন
    তুমি আর তোমরা ছুঁটছো।
    কতো নিকৃষ্ট চিন্তা চেতনায় বধির সমাজ
    আকাশ জমিন সম ভালোবাসা পায়ে ঢেলে
    অন্ধ সামাজিক প্রথা মেনে
    লুটিয়ে পড়তে চাচ্ছো কারো পায়’
    অথচ আমি তোমায় বুকে রাখি
    সেই আমার বুকে পা রেখে
    তুমি চললে তো চললে কোন লালসায়?

    মাটির দেবী বিসর্জিত হয়
    স্বর্গের দেবী আমি দেখিনি।
    ভালোবাসার দেবী যত্নে থাকে’
    সবাই তো চলে যায়
    পারলে তুমি থেকে যাও দেবী।
    আমার চেয়ে বেশী কেউ
    বুঝবেনা তোমাকে
    আমার চেয়ে বেশী বাসবেনা ভালো।
    একটা বয়স পেরিয়ে গেলেই
    বুঝতে পারবে ঠিক
    জাগতিক সংসারে
    ভালোবাসা,সম্মান এবং শ্রদ্ধা
    কতোটা জরুরী সম্পর্কে!
    হয়তো সেদিন তুমি জড়িয়ে যাবে
    ভিন্ন কোনো জীবনে।
    আমার খবর তুমি পাবেনা কোথাও
    তুমিও রবে নিরুদ্দেশ |

    নারী,
    তবু তুমি প্রেমের দেবী আফ্রোদিতি
    তুমি নির্বোধ কবির কবিতায় সাদাফুল
    যে তোমার জন্য
    জীবন মরণ এক করেছি প্রেমে
    যে তোমার জন্য
    অনাহারে অনিদ্রায় জীবন যাচ্ছে থেমে |

    তবু,
    একজনে আসক্ত জীবন
    একজনেরই অবহেলা।
    নরক সম মৃত্যৃ-কবর
    দেখাচ্ছে তোমার প্রেমের লীলা |

    [ অমিমাংশিত ]

    উৎসর্গ : সাদাফুল

    Tue’day 12 : 35 Am
    24, October – 2023 | Dhaka

    2
    1 Comment

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar