Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 7 months ago

    ভাঙিলে হৃদয়,

    নীরবে সয়েছি আমি সব অবহেলা,
    কে জানে মনের ব‍্যথা যাক কেটে বেলা।
    মোড়কে ঢাকা হৃদয় পুড়ে যায় রোজ,
    তবুও বলে আপন রাখেনাতো খোঁজ।
    দূরের সূর্যটা হেসে আলো দিয়ে যায়,
    মনুষ‍্য বিবেক তার খোঁজ নাহি নেয়।
    কতোটা আগুনে পুড়ে আলোকিত করে,
    সুখের নেশায় সবে বেলাশেষে ঘরে।

    কাঁদাতে অনেকে পারে হাসাতে ক’জন,
    ভালোবেসে চিরকাল হলোনা সুজন।
    হাসিয়া খেলিয়া সে যে বুকে মারে তীর,
    ভাবে বুঝি বোঝেনাকো ছলোনা গভীর।
    বোঝে বোঝে সবে বোঝে বলেনাকো তারে,
    সয়ে যায় ব‍্যথা সব দিনে দিনে দূবে।
    বিশ্বাস হারিয়ে যায় স্বপ্নেরা আড়ালে,
    পাবেনা কখনো সেও দু-বাহু বাড়ালে।

    ভালো যদি বাস তারে শতভাগ দিও,
    হৃদয়ের কড়িডোরে তারে বেঁধে নিও।
    জগত সুখের হবে হারাবেনা কভু,
    সুখের প্রদীপ খানি হবেনাকো নিভু।
    ভাঙিলে হৃদয় আর লাগেনাকো জোড়া,
    তুষের আগুন সম পুড়ে সর্বহারা।
    রোজ তার খোঁজ নিও বেলা অবেলায়;
    প্রয়োজনে অনেকেই প্রিয়জন নয়।

    মোঃ নুরনবী সরকার
    29 October 2023
    11:28 PM

    3
    1 Comment
Skip to toolbar