Profile Photo

স্নিগ্ধ ধূম্রাক্ষর---Offline

  • Subaiya-Aymaan
  • সম্পর্ক 🪡
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    ২৪/১১/২৩
    সম্পর্ক যেনো কোনো এক হাওয়াই মিঠাই এর নাম!! তুলনায় ব্যর্থ হলেও বড়ই বিস্তৃত ভাব!!
    দিন যত যাবে সম্পর্ক তত পুরোনো হবে,বিভ্রান্ত হবে মস্তিষ্ক। ব্যাস্ততা বারবে, বচন গুলো তত ফুরিয়ে যাবে,
    সময় দ্রুত চলে যাবে সেই সাথে বদলে যাবে তুমিও। মায়া বহনে সংকোচের গল্প উল্লসিত হবে।সংযুক্ত হবে নতুন নতুন শব্দ! মিলবে অচেনা পথে দেখা! নানান রকম অযুহাত তৈরি হবে, থাকবে না তোমার আমার প্রেমালাপন! সীমিত প্রেম উৎখাত হবে। সব কিছু ফুরিয়ে যাবে, অচেনার নীড়ে।
    “সারা জীবন পাশে থাকব” এই কথা যে বিশ্বাস করেছে,
    তার মতো সরল সাদা প্রাণী আর দ্বিতীয়টি নেই।সেই কথা বিশ্বাস করে ঘর বাঁধার স্বপ্ন যে দেখেছে; তাকে যে একদিন কাঁদতে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসলে নীড় বাঁধার দায় পড়ে যায়, দায় পড়ে যায় বুকের বা’পাশ টায় একটা বড্ড ধাক্কা সহ্য করার চিন্তা।ভালোবাসতে তো সবাই জানে কিন্তু,ক’জন সেটা সম্পর্কে পরিণতি করতে পারে? ক’জনে পারে সেই আধখানা হৃদয় টাকে স্মৃতি বন্দি করে আজীবন রাখতে? বেলাশেষে আমরা তাদের পিছনেই ছুটে চলি, যারা প্রতিনিয়ত মিথ্যে গল্প বানিয়ে একটা সময় ছেড়ে চলে যায়। চলে যায় নিরাশ করে, এক বুক দু:খ উপহার দিয়ে।যেই উপহার এর কৃতজ্ঞতা প্রকাশের উপায় নেই। উপায় নেই নিরাশ হয়ে আকাশ পানে অশ্রু ঝরানোর। উপায় নেই সম্পর্কের অবনতির কারন জানার! উপায় নেই নালিশ করার- এমন করলে আমার সাথে?
    এই যে গ্লানি, না পাওয়ার একটা বেদনা, একটা অসম্পূর্ণতা; তার সংখ্যা মেলাতে মেলাতেই সম্পুর্ন জীবন ক্ষত করতে হয়। আমরা প্রতিমুহূর্তেই কেউ না কেউ অন্তরাত্মায় গুমরে মরি! খুন করি স্বপ্নে,নিজের আত্ম অহমিকা কে। ভুলে যাই, নিজেকেই কেনো এত্ত বড় ধোকা দিলাম, তারই কারন খুজি নির্বাক হয়ে। মন তো বিষাদ নদী,বয়েই যায়! হয়তো সত্যিই কোনো একটা অপূর্ণতাকে পূর্ণতা দেওয়ার আশায়! তাও সম্পর্ক গুলো অবশিষ্ট থেকে যায়।অই যে সেই হাওয়াই মিঠাই এর নাম নেয়া হয়েছিল,সম্পর্ক যেন বুঝিয়ে দেয়,নিষ্প্রাণ হয়ে যাওয়াই এটার দাম!!

    5
    8 Comments

Friends

Skip to toolbar