Profile Photo

Md shohag ranaOffline

  • shohag9011
  • Profile picture of Md shohag rana

    Md shohag rana

    2 years, 5 months ago

    ————-ক্ষণিকের নশ্বর——-+
    #কবি_সোহাগ_ রানা–
    পাঠালি কেন বিধি আমায়
    ক্ষণিকের নশ্বরে,
    রাখতি জদি রূহ জগতে
    সকলেরই তরে।
    থাকত নাহি জঠর জালা
    উদাস দুপুর সকাল বেলা
    সময়টা মোর ফুরিয়ে যেত,
    একটু ফিকির করে।

    জীবন যুদ্ধে জয়ী হতে
    পারিনাতো আর,
    কেমন করে সইরে আমি
    এতে কষ্টের ভার।
    চিন্তায় জায় দিন রজনী
    সস্তুি নাইরে ওহে সজনী
    দুর্দশাতে দিচ্ছি পারি,
    জীবন পারাবার।

    পেরিয়ে এলাম কত বাঁধা
    এই যে বসুধায়,
    ঝর- কবলে তরী আমার
    নিশ্চল হয়ে যায়।
    আমি নই সুদক্ষ মাঝি
    তবুও ধরি জীবন বাজি
    দাঁড় টেনে যেতেই হবে,
    এই যে পয়োধর।

    মায়ার জালে হাল বিঁধে
    সমীর ছিঁরে পাল,
    অম্বুধি তো উঠছে ফুলে
    কেমনে ধরি হাল।
    আর কতো বাইবো তরি
    অকূল নদীর পথ ধরি
    যেতে চাইলে গন্তব্যে তোর,
    একটু সবুর কর।।

    জীবন হলো নদীর সদৃশ
    একূল যদি ভাঙ্গে,
    প্রতিকূলে চর জাগে আর
    অন্য কূল গাঙ্গে।
    মনুষ্য কুল আছে যত
    কেউ নেই যে অবিরত
    সবারই ভাঙ্গছে কূল,
    যত নারী-নর।

Skip to toolbar