Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    • 2 years, 10 months ago

    কি দিয়ে পূজিব আর?

    আমি পূজিয়াছি যারে ফুল মালা দিয়ে,
    দিবানিশি ধ‍্যান জ্ঞান, শুধু তারে নিয়ে;
    হৃদয় করিতে জয় বেলা অবেলায়,
    অতঃপর বোঝালো সে সকল হেলায়।
    রিক্ত হস্ত,সিক্ত আঁখি, মন ব‍্যথাতুর;
    পথ ভুলে যেতে যেতে গেছি বহুদুর,
    ভুলেছি ঠিকানা মোর ফিরিবার বেলা,
    চারিদিকে চোখে শুধু ধোয়াশার খেলা।

    কাননে চাহিয়া দেখি নেই কোন ফুল,
    কি দিয়ে পূজিব আর সবি যেনো ভুল।
    যে বাঁশির সুর শুনে তুষ্ট অনেকেই,
    সে বাঁশি বাজালে আজ কেউ পাশে নেই।
    বয়ে গেছে বেলা তাই সুখিরা ঘুমায়,
    আমারে ডাকেনা আর চন্দ্রিমা চুমায়।
    আমি আঁধারের সাথে কথা বলি একা;
    না হোক সুখের দেখা তবু হলো শেখা।

    সুখে থেকো পৃথিবীর সকল মানুষ,
    মন নিয়ে খেলোনাকো রেখো জ্ঞান হুশ।
    ভেবোনা ঠকিয়ে তুমি অনেক চতুর;
    কভু যদি আসে পালা সেই সম সুর।

    মোঃ নুরনবী সরকার
    21 December 2023
    05:40 PM

    5
    1 Comment
Skip to toolbar