Profile Photo

Ashaduzzaman-KhokonOffline

  • Ashaduzzaman-Khokon
  • Profile picture of Ashaduzzaman-Khokon

    Ashaduzzaman-Khokon

    • 2 years, 10 months ago
    Profile picture
    • 2 years, 10 months ago

    ভোট
    ✍️-আসাদুজ্জামান খোকন

    ভোট এসেছে ভাই ভোট এসেছে
    জনগণের অধিকার বোধহয়
    এখন ফিরে পেয়েছে।

    বছর কয়েক পরে ভোট এসেছে
    গণতান্ত্রিক আনন্দ, সেটি যেন
    এখন ভেস্তে গেছে।

    ভোট জনগনের মৌলিক অধিকার
    কেমন যেনো লাগছে তাদের
    মন দিচ্ছে ধিক্কার।

    ভোট আসলেই নেতা দরদী হয়
    কেমনে থাকবে ক্ষমতায় তারা
    যেমনে করবে জয়।

    জনকল্যাণে সবাই নেতা হতে চায়
    ভাল থাকবেন সুন্দর ভবে
    এসব তাদের চিন্তায় ।

    নিরীহ গরিব-দুঃখী থাকবে ওই
    আগের মতো রইবে তারা
    দেখবে না কেউ-ই।

    ভোটে হয়রানি হন সাধারণ জনগণ
    নেতার কোনো চিন্তা নাই
    কাকে বলবেন এখন?

Skip to toolbar