Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বাদামি বর্ণের চঞ্চল শিশু

    পাবলো নেরুদা
    [অনুবাদ]

    বাদামি বর্ণের চঞ্চল শিশু, সূর্য যার জন্য ফল পুষ্ট হয়,
    পরিপক্ক হয় এবং তাকে নিংরে যে কোমল পানীয় তা তোমার শরীরকে করেছে সুন্দর,
    এবং তোমার চোখকে করেছে উজ্জ্বল এবং তোমার মুখ শুভ্র জলের মতো।

    তোমার কাল কুন্তল কেশরাজিতে বাঁধা পরেছে অস্তগামী সূর্য।
    তুমি খেল তার সাথে,
    এবং তোমার দুটি চোখ যেন দুটি গভীর দীঘি।

    বাদামি বর্ণের চঞ্চল শিশু, তুমি আমাকে আকর্ষিত করতে পার না।
    সবকিছু আমাকে এখান থেকে নিয়ে দায় দুপুরবেলায়।
    তুমি হলে ফুলের ভ্রমরের তারুণ্য, জোয়ারের ঢেউ, শস্যের শক্তি।

    আমার পীড়িত হৃদয় তোমায় খোঁজে সব সময়।
    তোমার তুলনাহীন অবয়ব, তোমার মৃদু সুন্দর কণ্ঠস্বর,
    সকালের প্রজাপতি, সুন্দর শস্য ভূমি, সূর্য এবং শুভ্র জল।

    5
    7 Comments
Skip to toolbar