-
শুধুই মৃত্যু
পাবলো নেরুদা
[অনুবাদ]এ সব সমাধি স্থল বড়ই একাকী,
হাড়ে ভর্তি কবর, নিশ্চুপ,
হৃদয় একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে যায়,
এর অন্ধকার, অন্ধকার, অন্ধকারের ভেতর দিয়ে।
যেমন জাহাজডুবিতে আমরা মারা যাই।
যেমন আমরা আমাদের হৃদয়ের ভেতর হারিয়ে যাই।
যেন আমরা আমাদের আত্মার ভেতর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই।
এবং পরে থাকে মৃতদেহ,
পা যা তৈরি হয় বরফের মতো কাদা মাটি থেকে।
হাড়ের ভেতর মৃত্যু।
কেউ নেই তবু শব্দ হয় নিরন্তর।
কোথাও ঘণ্টাধ্বনি বেজে ওঠে, কবরের ভেতর থেকে।
বৃষ্টির ক্রন্দনের মতো শুষ্ক বাতাসে তা বেজে যায়।
আমি একাকী দেখেছি নৌযানে কফিন,
যা পরিপূর্ণ মৃত দেহে, সেসব মহিলার মৃতদেহ জাদের চুল শাদা।
পরিপূর্ণ রাধুনির শাদা মৃতদেহে।
এবং কিশোরী বালিকার মৃত দেহে যারা বিবাহিত ছিল।
এই নৌকা মৃতদের সমুদ্রে যাত্রা করে,
গাঢ় বেগুনী সমুদ্র।
ঊর্ধ্বদিকে তার যাত্রা মৃত্যুর সঙ্গীতে।
যে সঙ্গেএত নীরবতার।
মৃত্যু সেই সঙ্গীতের ভেতর দিয়ে আসে।
যেন তা জুতোহীন পা, একটি খোলস যার ভেতরে কিছু নেই,
আসে, দরজায় শব্দ করে, ঘণ্টা বাজায় কিন্তু নেই কোন আঙ্গুল।
আসে এবং চিৎকার করে অথচ কোন শব্দ নেই, আবার স্পষ্ট পদধ্বনি শোনা যায়।
এবং তার পোশাক ঝড়া পাতার।
এবং শীতের মতো বিবর্ণ।
আমি নিশ্চিত নই, আমি জানি না, আমি সামান্যই দেখতে পাই,
কিন্তু আমার মনে হয় তার রঙ বেগুনী।
জীবনের ঘরে যে বেগুনী রঙ।
তার মুখের রঙ সবুজ।
তার দৃষ্টি সবুজাভ, যার চাহুনি হেমন্তের ঝরা পাতার মতো।
মৃত্যু এক বর যে আসে এবং খোঁজে তার সঙ্গী।
এই বর সঙ্গীর খোঁজে ব্যাস্ত
সে ঝাঁপিয়ে পরে, সঙ্গীর খোঁজে।
মৃত্যু কোটের ভেতর,
সে কার্পেটে ঘুমিয়ে থাকে।
কাল চাদরে, এবং হঠাৎ বের হয়ে যায়।
এটি একটি শব্দ করে যা বিষণ্ণ
তারপর বিছানা গুলো যাত্রা করে বন্দরের দিকে, যেখানে মৃত্যু।8 Comments-
-
চিলীয় কবি “পাবলো নেরুদা’র” মৃত্যু নিয়ে এই লেখা যেন আমরা ভাবনায় প্রাণ দিল।
আমি বেশকিছু দিন থেকে মৃত্যুকে ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম। বারবার এক গাড় শূন্যতা ছাড়া কিছুই মাথায় আসছিলো না। অথচ, কবি শব্দের পর শব্দ বসিয়ে মৃত্যুকে কত সুন্দর ও শৈল্পিক করে তুলেছে যা সত্যি অনুপ্রেরণা দেয়।চমৎকার ভাষা শৈলীর জন্য অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় মঞ্চবন্ধু!
-
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


শব্দ নির্বাচন ,উপস্থাপন সবটা মিলে ভালো লাগলো।