Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কবিতা
    পাবলো নেরুদা
    [অনুবাদ]

    এবং এটিই সে সময়
    যখন কবিতা আমাকে খুঁজে নিলো, আমি জানি না, আমি জানি না,
    সে এলো নদী অথবা শীত থেকে, কখন, কোথায়, কিভাবে আমি জানি না।
    না তা কোন কণ্ঠসর নয়, নয় শব্দ, নয় নীরবতা।
    এবং আমাকে তা আচ্ছন্ন করল কোন এক রাজপথে।
    রাতে বিভিন্ন শাখার মধ্যে একটি,
    এবং জ্বলন্ত অগ্নির মত অথবা একাকী ফেরার মত।
    সেখানে আমি মুখোশহীন এবং তা আমাকে স্পর্শ করলো।
    আমি জানি না কি বলেতে হবে, আমি বাকরুদ্ধ , নেই কোন নাম তার।
    আমার চোখ অন্ধ এবং কিছু একটি আমার আত্মাকে স্পর্শ করল।
    জ্বর অথবা ডানা ভাঙ্গা পাখি।
    এবং আমি আমার পথ খুঁজে নিলাম জ্বলন্ত অগ্নি কুণ্ডের মধ্যে।
    এবং আমি প্রথম পঙক্তিটি লিখলাম, দুরবল, নিরর্থক,অর্থহীন।
    প্রক্রিত বধ, যে কিছু জানে না।
    এবং আমার জন্য স্বর্গের দরজা খুলে গেল,
    গ্রহরা প্রনণতি জানালো, সবুজের জন্ম হল।
    আমার ছায়া বিদ্ধ হল তীরে, আগুনে, ফুলে, রাত্রি এবং নক্ষত্রে।
    এবং আমি এক অতৃপ্ত আত্মা পাণ করলাম,
    নীহারিকার শূন্যতা, ভালবাসা, অলউকিকতার বিচিত্রতা।
    অনুভব করলা আমি এই সৃষ্টিশীলতার দহন,
    তারকারাজির সাথে বন্ধুতা করলান আর
    আমার হৃদয় আবেগী বাতাসে ভাসিয়ে দিলাম।

    4
    3 Comments
    • চমৎকার অনুবাদ, ভালো লাগলো খুব!

      • মঞ্চবন্ধু আপনার “সহমত” শব্দটি বড় বেশী রোবোটিক লাগলো!
        অনেকদিন পর আবার ফিরে এসেছি আপনাদের সাথে মন খুলে আড্ডা দেব, সাহিত্যের নতুন নতুন বিপ্লবী ভাবনাগুলো নিয়ে বিস্তর আলাপ করব! তাই আপনাদের অংশগ্রহণ ভীষণভাবে কাম্য! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

Skip to toolbar