Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আর কত স্বপ্নের বিনিময়ে পাবো নতুন ভোর?
    এ দহন কাল নিঃস্ব করে তোমায় আমায়।
    সর্বহারার দল হাড়ে হাভাতে, গত রাতে খায় নি।
    বস্তিতে বস্তিতে সহযোদ্ধা আগুন জ্বালে।
    ও পাড়ার মেয়েটা ধর্ষিত হল গত রাতে , কেউ কথা বলে নি।
    আজকের রাতে না জানি কে হারায় ঠিকানা?
    রাস্তায় পরে থাকে গত রাতের গলা কাটা লাশ।
    স্বাধীনতা শুধু অভিধানে।
    আমি অগ্নি বাসর বাঁধি, দ্রোহের মন্ত্রে রচনা করি নতুন দিনের গান।
    দ্রোহের মন্ত্রে দিক্ষা নিয়েছি বন্ধু, মরণে কি ভয়?

    6
    5 Comments
Skip to toolbar