Profile Photo

ইভানOffline

  • Ivan
  • Profile picture of ইভান

    ইভান

    • 2 years, 8 months ago

    কবিতার দেন-দরবার ০২

    আমি কোনোদিন কাব্য-প্রেমিক ছিলাম না।
    জানি — এদের বিষন্নতা কতোটা গাড় হয়;
    প্রতিটি সাক্ষাতেই নির্লিপ্ত থেকেছি। কারণ,
    সীমাহীন পতনের ভয়বহ অনুভূতি কতোটা নির্মম; দেখেছি।
    এই ধরো রাস্তায় হাঁটছি — হঠাৎ চেনা একটা মুখ
    বুকে মোচড়ে উঠলো। ওটা আর কিছু নয় ;
    পুরোনো কোনো কবিতার পংক্তি
    আমি কখনো কবিতায় গা ভাসাইনি। ওটা প্লাবনের চেয়ে
    আরো ভয়ানক। হৃদপিণ্ড নিংড়ে জল নিয়ে যায়।
    তাই ভালোবাসাহীন জীবন কাটিয়েছি।
    কবিতার মতো ধারালো অস্ত্র তুমি কোথাও দেখবে না।
    আস্তো মানুষ কেটে সাবাড় করে দেয় — অথচ
    তার চিহ্নটুকুও দেখা যায় না। মৃত মানুষের দল
    দিব্যি শহরে ঘুরে বেড়ায়; কেউ বুঝে না।
    এতো ভয়াবহতার মাঝে নির্লিপ্ত থেকেছি ; তবুও
    কবিতার ভীড়ে পা বাড়াইনি।
    আসলে তোমায় ভালোবেসেছিলাম বলে
    কবিতাও হার মেনেছিলো; তোমার তুলনায় নস্যি।

    3
    5 Comments
    • ভীষণ রকমের সুন্দর আজকের প্রতিটি কবিতা!
      অনেকদিন পর আপনার লেখা পেয়েই মনটা আনন্দে ভরে উঠেছিল, নিরাশ হইনি! তিনটি কবিতাই যেন একসুতোয় বাঁধা, পড়তে পড়তে নিখোঁজ হয়েছি অনাবিল ভালোবাসায় ! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

      • onek dhonnobaad brother

      • শুভেচ্ছা নেবেন সুহৃদ, এই সৃষ্টির ধারা অব্যাহত থাকুক!

      • apnar fb link ta diyen

      • এখানে তো লিংক শেয়ার করা যায় না। আমার নাম লিখে সার্চ করলেই খুঁজে পাবেন। আপনি বরং আপনার আইডির নাম দিন আমি খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি।

Friends

Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Profile Photo
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Profile Photo
Jannatun Nur
@jannatun-nur
Profile Photo
Anik Biswas
@anikbiswas
Profile Photo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Profile Photo
AdabenTatali
@adabentatali
Skip to toolbar