-
কবিতার দেন-দরবার ০৪
তোমায় নিয়ে আজকাল লেখি না — তবে
এমন হয়তো না; তোমায় নিয়ে ভাবি না।
হ্যাঁ, ভাবা হয় বেশ তবে;
তখন কোথাও তোমার অস্তিত্ব থাকে না।
না মনে— না আমার পচে যাওয়া মগজের স্তুপে;
না কাগজের ভাজে।
আমি লেখি — শব্দগুলো খসে পড়ে নক্ষত্রের মতো
যেভাবে; কাটাকুটি করি ভুলগুলো। সেভাবে — কিংবা
তুমি ছায়া হয়ে থাকো অমাবস্যার রাতে, অমন করে;
তখন হয়তো তোমায় আমি দেখতে পাই না।
আসলে আমি লেখতে চাই না — এই তুমি! বা মনে করো;
এই যে আমি — আসলে তো একই; তাই না!
তবুও তোমায় নিয়ে লেখি না।
একটা গল্প — একটা কবিতা;
একটা অসুখ — একটা নির্ঘুম রাত;
এদের কেউ তোমায় চেনে না।
আসলে আমার কখনো কোথাও তোমার কথা মনে পড়ে না।4 Comments
Friends
রানা আহম্মেদ নীল
@ranaahmednill
Drako Shajib
@drako
Masfi K
@masfi-mohammad
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Jannatun Nur
@jannatun-nur
আহমেদ আরভিন
@sweetsohely
Anik Biswas
@anikbiswas
Abul Hasan Tuhen
@abulhasantuhen



লেখাটা বেশ কয়েকবার পড়লাম, নিজের মত করে পাঠ করলাম। কী নিদারুণ একটা বিষাদ ছুঁয়ে গেলো মনে।