-
বুকশেলফে থাকা বইগুলো নড়েচড়ে উঠে কখনো কখনো
বোধ’য় কথা বলতে চায়
মানুষ নেই — ছায়া হয়ে যায় বাকিটুকু সময়
কারা যেনো রাত জাগে — বুক পকেটে জ্বলে সন্ধ্যেবাতি
আমি বারবার ঘুরেফিরে তাকাই;
তোমার মুখ চোখে লেগে থাকে — নক্ষত্রগুলো আমার এখনো চেনা বাকি।যেদিকে দু’চোখ যায়।
সব ছায়া হয়ে পেছনে লুকোয়; কেবল শূণ্য বাতাস নড়ে উঠে
ওদিকে জেগে থাকে অপরাহ্নের রোদ — পৃথিবী তখন ঘুমোয়।কখনো কখনো উদ্ভ্রান্তের মতো জেঁকে বসে শীত;
খড়কুটো জড়ো করে আগুন জ্বেলে পাশে বসি — শীত তোমার মতোই সুপ্ত-প্রণয়ী।
আমি আবার ঘরে ফিরে যাই — বইগুলো কথা বলে।
গল্পগুলো আয়নার কাছে এসে বিবস্ত্র হয়;
দেয়ালের মূর্তিগুলো কথা বলে নিজেদের মাঝে।
বুঝতে পারি — মৃতদের মাঝে আমি এখনোও বেঁচে আছি।5 Comments
Friends
রানা আহম্মেদ নীল
@ranaahmednill
Drako Shajib
@drako
Masfi K
@masfi-mohammad
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Jannatun Nur
@jannatun-nur
আহমেদ আরভিন
@sweetsohely
Anik Biswas
@anikbiswas
Abul Hasan Tuhen
@abulhasantuhen


জানিনা কি বিষাদ লুকিয়ে আছে কবিতাজুড়ে তবুও প্রথম প্রেমের মত সুন্দর, প্রাণবন্ত!
অফুরান ভালোবাসা রইল কবিপ্রিয়!