-
কিছুদিন পর থেকেই
———————
পঞ্চাশের পর থেকেই আর একা থাকা হয় না আমার।নির্জনে অথবা বন্ধ ঘরে নিঃসঙ্গ হয়ে যখন কিছু ভাবতে শুরু করি
তখনই ফিসফিসানি শুরু হয় সেখানে।
আমার ছায়াটাও শরীর থেকে বের হয়ে এদিক- ওদিক ছুটোছুটি করে-
স্থির হয়ে বসে না।
সেই ফিসফিসানিতে পরিচিত মানুষের কন্ঠ ভেসে ওঠে-
মৃত বাবা- মা, দাদা-দাদি, চাচা আর আত্মীয় স্বজনের কত যে গল্প!
ভাতের গল্প,
গাছের গল্প,
মাছের গল্প,
টাকার গল্প,
সুখ দুঃখ আর কষ্টের গল্প।কড়ই গাছের ছায়া-পড়া দাদার বাড়ির মরা পুকুরটার বুক চাপড়ানো কান্নার শব্দ,
অকালে চলে যাওয়া দু ‘একজন বন্ধুর
ভরসার কথা,
মান অভিমানের কথা,
অর্থহীন কথা,
অপেক্ষার কথা।ছোটবেলায় গলির মোড়ে শুয়ে থাকা কালো কুঁড়ে কুকুরটার মিছে ভয়ের ডাক,
বালকবেলার মাথায় লাল পাগড়ী পরা এক ফেরিঅলার হঠাৎ
“এই মিষ্টি কামরাঙ্গা, এই মিষ্টি কামরাঙ্গা” বলে আলসে দুপুরের ঘুম নষ্ট করা ডাক
আর চারিদিক ঘুরে বেড়ায় কিছু অপরিচিত হাহাকারের শব্দ।আমার ছায়াটাও থেমে থেমে সবার সাথে গল্প করে,
ছায়াটাকে ফিরাতে বহু কষ্ট হয়
চলে যেতে চায় সবারই সাথে।
আমি জোর কর বুকের সাথে ধরে রাখি তাকে তখন,
আর সান্ত্বনা দিতে দিতে বলি,
“আর মাত্র কয়দিন,
আমরাও তাদের সাথেই থাকবো কিছুদিন পর থেকেই” ।
————
র সি দ হা রু ন
১৫/০৩/২০২৪
মন্ট্রিয়াল
কানাডা5 Comments-
-
প্রিয় কবি,
লেখক মঞ্চে ফিরে আসার পর থেকে আপনার লেখা খুঁজে বেড়াচ্ছিলাম। অনেকদিন পর আপনার কবিতা পড়তে পড়তে কিছু সুন্দর স্মৃতি ফিরে ফিরে পেলাম! যদিও আমার বয়স বেশি না তবুও টের পাচ্ছি সময় চলে যাচ্ছে, চলে যাচ্ছে কত প্রিয়মুখ না ফেরার দেশে। জানি একা পথ চলাটা শক্ত। তবুও, এই ভেবে ভালো লাগে এখনো কত কত মানুষ বন্ধু হয়ে ওঠে ক্ষণিকের জন্যে হলেও। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন মঞ্চবন্ধু!
-
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Tayba Hoque
@taybahoque
বান্টি দেব
@bantideb
নাহীদ শাহ্
@mdnahidhasan
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
ডা.এম.এইচ.রহমান খান
@drmhrahmankhan
সোনাই এ আই
@sonai_ai
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
AdabenTatali
@adabentatali



অপূর্ব