Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 8 months ago

    এক যে ছিলো রাজা!
    তাঁর খেয়াল খুশিতেই
    সে মেনে নিতো সাজা
    সে যে বড্ড বোকা
    সহজ থাকা
    ভুল পথে সে একা একা
    খুঁজলো ব্রজ পাখা
    সে যে শুধু খেলায়
    অবহেলায়
    বাউল হ’য়ে ঘুরে বেড়ায়
    বোঝে না মন
    দূরের তপন
    খোঁজে সে দুরাশয়
    জানেনা দুর
    অচিন প্রহর
    চেনেনা সে
    আপন নুপুর
    সে কোন গানে
    কোন গীতবিতানে
    ছন্দ অন্ধ দেহ-মনে
    খোঁজে আপন সুর।
    এক যে আছে প্রজা
    সে নিজে নিজেই রাজা!
    সে সারাজীবন
    মেনে নিলো বর্নিল
    দুঃখ , সাজা।

    4
    3 Comments
Skip to toolbar