Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    2 years, 3 months ago

    আমি তিন শূন্য
    —————
    বিকেলে বেলা বিশাল মাঠে দাঁড়িয়ে নিজের ছায়া বড় হতে হতে
    হঠাৎ অন্ধকারে হারিয়ে যাবার পর মনে হলো,
    আমার কোন বন্ধু নেই
    স্বজন নেই
    প্রেম নেই
    তুমিও নেই
    এমনকি আজকাল আমিও নেই আমার নিজের সাথে!

    তুমি কোথায় হারালে প্রেম রেখে?
    প্রেম কোথায় হারালো আমাকে রেখে?
    আমি কোথায় হারাই আমাকে রেখে?
    নিজেকে একা রেখে মানুষ কোথায় হারায়?

    মাগরিবের আজানের সময়
    লাল আলেতে তুমি মাথায় ওড়না তুলেতে তুলতে
    এই বিশাল মাঠের এইখানে দাঁড়িয়ে বলেছিলে,
    -আজ যাই,
    অন্যদিন।

    সেই যে তুমি হারালে
    আমাকেও হারালাম।

    একা মানুষ
    আমি শূন্য হয়ে ঘুরি
    কেউ বুঝেনা
    কেউ জানেনা
    তুমি ছাড়া
    আমি – আমি না
    আমি এক শূন্য
    আমি দুই শূন্য
    আমি তিন শূন্য।
    —————-
    রশিদ হারুন
    ১৭/০৩/২০২৪
    মন্ট্রিয়াল, কানাডা

    6
    2 Comments
Skip to toolbar