-
একটি পবিত্র সত্য
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]আমরা এই ছোট একাকী পৃথিবীর বাসিন্দারা,
ছুটে চলি কোন এক সাধারন সূর্যের সাথে, কোন এক অনির্দিষ্ট গন্তব্যের দিকে,
যেখানে সব গুলো দিক দিক দেখায়, এবং জানতে পারি এক পরম সত্য।
এবং আমরা ক্রমশ ধাবমান হই শান্তির দিকে, বর্বরতা ভুলে,
আমাদের হাতের তালুতে শান্তির সুবাতাস।
আমরা শান্তিকে বেছে নেই,
ভুলে যাই তারা আমাদের ছেলেমেয়েদের সাথে কি করেছিলো,
ভুলে যাই বুলেট বিদ্ধ হৃদয়, রক্তাক্ত মুখ, ভয়াল যুদ্ধক্ষেত্র,
সেই ভয়াল রক্তাক্ত ঘাস এবং মৃত্তিকা যা মানুশের রক্তে রঞ্জিত ভিন্ন দেশের ভূখণ্ডে।
ভুলে যাই গির্জার চুড়া এবং মন্দির,
ভুলে যাই সেই রক্তাক্ত দিনগুলো, তখন পৃথিবীতে শান্তি পুনরুস্থাপিত হয়।
এবং আমরা ভুলে যাই সেই সব রক্তাক্ত দিন, স্থল মাইন,
আগুনে পোড়া দেহের ওপর ধর্মীয় প্রথা,
শিশুরা তাদের রাইফেল রেখে তাদের পতাকায় শান্তির বার্তা তুলে ধরে এবং রাতের দুঃস্বপ্ন ভুলে যায় অসংখ্য যন্ত্রনার পরে।
যখন আমরা সেই ভোরের দিকে এগিয়ে যাই,
তখন আমরা স্বীকার করি, না পিরামিড নয়, নয় ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অথবা গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা,
অথবা পশ্চিমা সূর্যাস্ত।নয় দানুবে অথবা ইউরোপের নীল আভিজাত্য, নয় ফুজি পাহাড়ের পরবত চুড়া যা সুরজদয়ের দিকে ধাবিত হয়,
নয় পিতা আমাজন অথবা মাতা মিসিসিপি, নয় সকল সৃষ্টি যা নিয়ে আমরা গরব করি।আমরা, এই আমাদের পৃথিবীর লোকেরা,
যারা সকালে বিকালে যুদ্ধ করে রাইফেল, গ্রেনেড এবং স্থল মাইন দিয়ে,
আর রাতের আঁধারে শান্তির জন্য প্রারতনা করে।
আমরা তারা যাদের কাদা মাটি থেকে সৃষ্টি করা হয়েছে,
যাদের মুখে থাকে আধো আধো বুলি,
কখনো বা হৃদয়ের ভেতর থেকে বেরিয়ে আশা গান।
জাদের হৃদয় পরিস্রমে ক্লান্ত,
এবং শরীর অবসাদে পরিপূর্ণ।
আমরা এই পৃথিবীর বাসিন্দারা,
যারা এখানে থাকি, এক সময় বুঝতে পারি এই সব নৈরাজ্য এবং দ্বৈততার মধ্যে আমরা নই পবিত্র অথবা পঙ্কিল,
আমরা সাধারন এক গোলকে সাধারণ এক ছায়াপথের মুসাফির।
এবং এক সময় আমরা এই ধারনায় আসতে পারি,
আমরা এই ধরার বাসিন্দারা, হয়ত এক সাথে থাকতে পারি,
অবস্থান করতে পারি বসন্তের বাতাসের নিচে একসাথে
কোন রকম দুঃখ ছাড়া, কোন ভয় ছাড়া।
এবং এক সময় আমরা বুঝতে পারি,
আমরাই সৃষ্টির অলৌকিকতা, ভিন্নতা বিহীন,
এবং তখন আমরা সেই নতুন ভোর খুঁজে পাই।4 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


চমৎকার অনুবাদ!