Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    2 years, 2 months ago

    আগন্তুক নক্ষত্রগুলোর পথে
    সোহেল নেওয়াজ

    শ্যামলিমার ছায়াছবি হৃদয়ে প্রশান্তি এনে দিলো । যেদিকে চোখ যায় শুধু সবুজ আর
    সবুজ । ঘাসের বুকে এলোমেলো গড়াগড়ি করে বৃক্ষদের সাথে কথা হলো, পাখিদের বায়না মেটাতে বেসুরো গান গাইতেই
    বাতাসের তীব্র ঝাপটায় সম্বিত ফিরে পেলাম।
    আমার চোখ আজ বুভুক্ষু সৌন্দর্য পিয়াসী
    এমন সুন্দর যদি মন হতো আমার, ভাবতেই
    অযাচিত এক ধাক্কা পরে যেতে যেতে
    সামলে নিলাম। কিরে শালা পাগল, ভুতে
    ধরছে আবার, একগাল হেঁসে লাফিয়ে
    উঠলো নিলয়। নিলয় আমার বন্ধু সহচর
    ও আমার উল্টো গ্রহের, কথা না-ই বার্তা
    নেই কখন যে হাজির হয়ে যায়। কখনো
    মাঝরাতে কখনা ভোরে পাগলের মতো
    এসে ঘুম ভাঙ্গিয়ে দেয়। আমি পাগল
    তুই কি? আমি পাগলা গুরু। ভালো
    তুই জানলি কি করে আমি এখানে?
    গতকাল রাতে ঢাকায় ফিরে, তোর বাসায়
    গিয়ে দেখি তুই নেই, তাই এতদূর চলে এলি
    নিলয়”জ্বী স্যার”, চল নাস্তা করবি ।
    নিলয় জানিস
    কি হলো বাসায় ঢুকতেই খালাম্মা এলাহি
    খাবারের আয়োজন করলো, আরকি বললো
    জানিস খালাম্মার মন বলছিলো আমি আজ
    আসবো। তোদের বাসায় এতো যাই কেন
    জানিস মার জন্য, মানে খালাম্মার জন্য।
    আমি নিলয়ের চোখের দিকে তাকিয়ে ছিলাম
    ওর চোখ ছলছল করছিলো। শুনেছি এক
    দূর্ঘটনায় ওর মা মারা যায়। নিলয় আমার দিকে তাকিয়ে আচ্ছা রাতুল বলতো মা না থাকলে সবাই আমার মতো হয়ে যায়।
    আমি প্রসঙ্গ এড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বললাম
    চলেন মহারাজ
    আপনার অধম বন্ধুর সাথে
    নিলয় বিকট শব্দে হাহা করে হেঁসে বললো
    “জো আজ্ঞা আপকি ইয়ার”
    রাতুল আমি জানি নিজেকে লুকাচ্ছে
    আমি জানি ওর ভেতরে এখন কি হচ্ছে।

    শোভিত উদ্যান এর চারপাশে দেয়াল ঘেঁষে
    অসংখ্য গাছগাছালির সমারোহ সেখান
    গোলাপ ফুলের বাগান পাশেই পলাশ, শিমুল
    ফুটেছে, জুঁই, হাসনাহেনা গন্ধ
    দিচ্ছে মিষ্টি সুবাতাস। আমি যে হোটেলে
    উঠেছি এটা ঠিক হোটেল নয় একটি এনজিও
    সংস্থার প্রশিক্ষণের জন্য আসা কর্মিদের
    সাময়িক বাসস্থান। পাঁচ তালা ভবনের নিচে
    সেমিনার কক্ষ ও শিক্ষানবীশ কর্মিদের
    প্রশিক্ষন রুম সূমহ দোতালায় উচ্চপদস্থ
    কর্মকতা যারা শিক্ষক হিসেবে এখানে
    তাঁদের জন্য। তিনতলা থেকে পাঁচতলা
    ব্যবহার করা হয় প্রশিক্ষণ রত কর্মকতা
    ও কর্মিদের জন্য। এখানে রেস্টুরেন্ট রয়েছে
    সেটা এখানকার কর্মরত কর্মজীবীদের জন্য।
    বছরের বেশিরভাগ সময় অধিকাংশ ঘর
    খালি পরে থাকে তাই কিছু কক্ষ ভাড়ায়
    দেয়া হয় দেশের , ভ্রমন পিপাসুদের
    জন্য। চট্টগ্রাম এর মনোহর মনোরম পাহাড় সমুদ্র ঘেঁষা পরিবেশ অনাবিল সৌন্দর্যের সীতাকুণ্ড, বরাবরই আমাকে বিমোহিত করে
    এক অজানা আকর্ষণে চলে আসি সময় পেলেই।
    চলবে

    4
    2 Comments

Friends

Profile Photo
Taposh Kumer dey
@taposhkumerdey
Profile Photo
MD Sakib all hasan
@mdsakiballhasan
Profile Photo
As Talukdar
@astalukdar
Profile Photo
কাজী ম্যাক
@kazimac414gmail-com
Profile Photo
mohosin Ali
@mohosinali
Profile Photo
Mojib Rsm
@mojibrsm
Profile Photo
Md Abdullah
@mdabdullah
Skip to toolbar