Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অভিশপ্ত যাত্রা
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    কোন সতর্কতা সংকেত নেই আমার ঘরের দরজায়,
    নেই কোন ভারী বুটের পদচারনা আমার ঘরের দুয়ারে।
    এই অন্ধকার কারাগারে আমি বন্দি, আমি জানি পাকিস্তানের কোন এক বৃদ্ধা মহিলার মুখে আলো খেলা করে।
    যাদের জীবনে কোন সময় এক সুখময় দিন ছিল।
    আমি মুখ ভরে এক মুঠো বাতাস গিলে নেই কারণ আমার শ্বাস কষ্ট হচ্ছে।
    আততায়ী নির্দেশ মেনে চলে এবং আমার খসে পোড়া প্লাস্তারের দেয়ালে আড়াল নেয়।
    সে আমার পড়ার ঘরে ঢোকে, দরজা খোলে সন্তর্পণে।
    আমি প্রবল আতঙ্কে অস্থির হই।
    আমার আতঙ্ক, অথচ আমার সাথে সোনালি রোদ। এক অবাধ্য ঘোড়সওয়ার আশার।
    আমার মন বিক্ষিপ্ত। সে আতঙ্কিত ওই সব আততায়ীদের দেখে।
    তাদের ভয়ঙ্কর মুখাবয়ব দেখে, তাদেরকে আমার ভেতর জায়গা দিতে হবে।

    কিন্তু সকল আলোকিত সময়ের পর, আমি আশায় বুক বাঁধি।
    হঠাৎ অন্ধকার ফিরে আসে আমাকে আপন করে নিতে।
    আশা মুছে যায়, আলোকিত দিন হারিয়ে যায়।
    আমি ফিরে আসি আমার অন্ধকার প্রকোষ্ঠে, বন্দী।
    অন্ধকারের ছায়ারা আমার সারা শরীরে বিচরণ করে, আমার ত্বকে, কপালে, পায়ে, পায়ের আঙ্গুলে, চুলে, গোড়ালিতে।
    সে আমাকে আমার আশার জন্য ক্ষমা করে দেয় ।
    তারপর আমাকে আপন করে কাছে টেনে নেয়।

    3
    2 Comments
Skip to toolbar