Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • যখন মহান বৃক্ষরা সমূলে উৎপাটিত হয়
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    যখন মহান বৃক্ষরা সমূলে উৎপাটিত হয়
    দূরবর্তী পাহাড়ে বিকট শব্দে
    সিংহ চুপ করে যায়
    হাতিরা আশ্রয় খোঁজে
    যখন মহান বৃক্ষরা সমূলে উৎপাটিত হয়
    ছোট জীবেরা গুতিয়ে যায়।
    তারা ভয়ে নীরব হয়ে যায়।
    যখন মহৎ মানবের মৃত্যু হয়
    তখন আমাদের চারিপাশের বাতাস হালকা হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়।
    আমাদের নিঃশ্বাস ভারী হয়ে আসে।
    আমাদের দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে আসে, এক অদ্ভুত দুঃখে।
    আমাদের স্মৃতি ধারাল হয়ে আসে
    সে নিরীক্ষা করে
    দয়ালু কথা বলে
    বলে সেই পথের কথা যেখানে কখনো হাঁটা হয় নি।
    যখন মহৎ মানবের মৃত্যু হয়
    যাদের সাথে আমাদের বাস্তবতা জড়িয়ে আছে ওতপ্রত ভাবে তা হারিয়ে যায়।
    আমাদের ভেতরের মানুষ হারিয়ে যায় আমাদের ছেড়ে।
    ছোট হয়ে আসে, মহৎ হয়।
    আমাদের মন যা স্মৃতি আর তথ্যে পরিপূর্ণ,
    হারিয়ে যায়।
    আমরা শোকে তন্ময় হই যতক্ষণ না অজ্ঞতায় ভরে ওঠে, যা অন্ধকার প্রকোষ্ঠের মতো।

    যখন মহৎ মানবের মৃত্যু হয়
    তারপর একটি শান্তির সময় পার হয়।
    এক সময় তার শুন্যতা পরিপূর্ণ হয়।
    বাতাসে তড়িৎ খেলা করে।
    আমরা আবার সুস্থিত হই, অথচ আগের মতো নয়।
    আমাদের কেউ বলে, তারা ছিল, তারা ছিল।
    আমরা যেন তাদের মতো হই, তাদের মতো মহান এবং উদার।

    2
    1 Comment
Skip to toolbar