Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    2 years, 2 months ago

    কেউ ডাকছে আমায়
    অযাচিত বিন্দুবিসর্গ তোমার,
    ভেবে আর লাভ নেই।
    এতো উৎকন্ঠা নিয়ে
    নিষ্পেষিত মননে,
    পিছিয়ে যাচ্ছি বারংবার।
    শহরের বাতাসের তীব্র ঝাপটা
    শ্বাসপ্রশ্বাস, মন্থর হ’য়ে আছে!
    একবারে আনচান অবস্থা,
    অবশ্য নক্ষত্রের মেলা এখানে
    আকাশ মাটি সমান্তরাল ।
    চেয়ে দেখি দিনে-রাতে
    সমভাবে, হিসেব উল্টে ও
    অগ্রগতি শতাংশে শূন্য!
    তবুও মায়াবতী চাঁদ
    শহরের মস্ত দালানের মাথায়
    দেখে, নিগুঢ় ভালোবাসা জাগে।
    জন্মের ধর্ম থেকে শিখেছি
    জন্মস্হান পূর্নময় !
    যতই অভিযোগ অভিমান থাক
    সেখানেই জীবন নিপাট সহজ।
    অবশ্য যেখানে ছিলাম সেখানে
    এখনো নিরুত্তর নদীর মতোই :
    বুড়িগঙ্গার জীবনাচার আমাদের
    নিজের অপরাধ উপেক্ষা,
    মানুষের সহজাত প্রবৃত্তির ।
    আমিও আয়না দেখি
    “এপাশে ওপাশে যতটুকু
    দেখতে পাই অপরাধী আমি ও”।

    4
    4 Comments

Friends

Profile Photo
Taposh Kumer dey
@taposhkumerdey
Profile Photo
MD Sakib all hasan
@mdsakiballhasan
Profile Photo
As Talukdar
@astalukdar
Profile Photo
কাজী ম্যাক
@kazimac414gmail-com
Profile Photo
mohosin Ali
@mohosinali
Profile Photo
Mojib Rsm
@mojibrsm
Profile Photo
Md Abdullah
@mdabdullah
Skip to toolbar