-
কথা দিলাম’
_কিশোর কনকশত্রুতা পুষে রাখতে নেই
তবু কেউ শত্রুতা পুষে রাখলো।
কথাতেই সমাধান যেকোনো কিছু
তবু কেউ তীব্র অহংকারী থাকলো।
একদিন সবারই সময় আসবে ঠিক
তোমার অহংকার তোমাকে দেবে ধিক।ভেঙে চুরমার করে দেবে
প্রতারিত সাজানো জীবন……………….
সাজানো নিয়তি আমি মানলামনা
বিষাক্ত করে দেবো কারো রঙিন ভূবন
কথা দিলাম।জানো হয়তো,
আমার কথা লিখিত দলিলের মতো’
ঠিক যেভাবে
তোমার প্রথম কথা ধর্মগ্রন্থের মতো
অপরিবর্তিত থেকেছিলো শেষ পর্যন্ত।
আমিও আমার কথা রাখবো
মিলিয়ে নিও কবিতার সাদাফুল |ভালোবাসার উল্টোপিঠ
তোমার দেখার সুযোগ হবে।
আমায় নষ্ট করে তুমিও নষ্ট
এক পৃথিবী লোক জানবে।দেউলিয়া করে সংসারে আমায়
তুমি ক্ষমা চাওনি
এতোটাই নিকৃষ্ট অহংকার তোমার বক্ষে’
আমি সব ভুলবো তবু অপমান ভুলবোনা
শেষ রক্তবিন্দু থাকতে দেহে
আমি সুযোগ পেলে তোমায় ছাড়বোনা।
কথা দিলাম|একদিন ঠিক চুরমার করে দেবো
তুমি আর তোমাদের অহংকার।
টেনে হিচড়ে রাস্তায় নামাবো তোমায়
রাস্তার ধুলায় মিশিয়ে দেবো অধিকার।তুমি আর তোমরা কুকুরের মতো
দিক দিদিক ছুঁটবে
পৈচাশিক আনন্দে হাসবো তোমার মতো।
আমি জীবনের শেষবাজী হারবোনা
মহানুভব অবতার হতে পারবোনা
ততোদিন লুকিয়ে রাখবো বুকের ক্ষত।
কথা দিলাম |আমার সাজানো জীবন নষ্ট করেছো
দিনে রাতে আমায় পথভ্রষ্ট করেছো
তোমার নিকৃষ্ট প্রতারণা মানলামনা।
এরপর যদি কেউ বলে
আমি সত্যিই ভালোবাসিনি তোমায়
অথবা
তোমাকে ক্ষমা করতে বলে
আমি সবিনয়ে তারে
শুয়োরের বাচ্চা বলবো
কথা দিলাম |আকাশ জমিন সম ভালোবাসার প্রতিদানে
দুনিয়া সমান অবহেলা পেয়েছি।
তবু মানতাম
যদি নিজের ভুল এবং পাপ-অপরাধ
স্বীকার করে চলে যেতে।
তুমি তা করোনি
তোমার বেজাত স্বভাব
পা থেকে মাথা পর্যন্ত মূর্খতা
তোমার নিকৃষ্ট অহংকার
তা হতে দেয়নি।
এরপর তোমাকে ক্ষমা করলে
আমি পাপী হয়ে যাবো।
তাই
তোমাকে ক্ষমা করলামনা
মুক্তিও না|27, March 2024 | Dhaka

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali
