Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বৃদ্ধদের জন্য গান
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    আমার পিতারা একটি বেঞ্চে বসে থাকে,
    তাদের শরীরে প্রতিটি ক্ষত তাদের অতীত অভিজ্ঞতার ফসল।
    তাদের অতীত স্মৃতিতে তাদের বসবাস।
    তাদের বসে যাওয়া চেহারায় আমি দেখি,
    নিলামের দোকান, দিন মজুরের পরিশ্রান্ত দিন।
    আমার পিতারা সেই ভাষায় কথা বলে,
    বলে, আমাদের বাধ্যতাই আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে গেছে।
    তারা ব্যবহার করে সুচতুর কৌতুক।
    কৌতুকের ভাষায় হেসে পড়ে আঙ্কেল টমি এবং আনটি জেমিনারা।
    তারা হাসে যেন কেউ তাদের কান্না দেখতে না পায়।
    তারা তাদের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে একটি দেশকে গড়ে তুলেছিল,
    যা আজ তাদের ভুলে গেছে।
    আমি তাদের ভাষা বুঝতে পাড়ি, তাদের কান্না পরতে পারি।
    তাদের দিকে তাকিয়ে দেখি, কিভাবে তারা মৃত্যুর কাছে বসে আছে।

    4
    5 Comments
    • একটা বয়সের পর গিয়ে মানুষ কে অকেজো ভাবা টা বড় ভাবায় আমাকে…তারাও তো পার করে গেছে তোমার আমার জীবন।তবে কি অভিজ্ঞতা তার বেশি নয় কি!!

      • একই পদচিহ্ন আমরাও অনুসরণ করবো কিন্তু আমরা সেটা ভুলে যাই বা ভুলে থাকার ভান করি।

    • তারা ব্যবহার করে সুচতুর কৌতুক।
      কৌতুকের ভাষায় হেসে পড়ে আঙ্কেল টমি এবং আনটি জেমিনারা।
      তারা হাসে যেন কেউ তাদের কান্না দেখতে না পায়।
      তারা তাদের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে একটি দেশকে গড়ে তুলেছিল,
      যা আজ তাদের ভুলে গেছে।- এটাই হয়ে আসছে। তাদের আত্মত্যাগ কেউ মনে রাখে না।

    • বাকরুদ্ধ বাস্তবতায়…শুভকামনা

    • কি ভীষণ ভুল করছি সেটাই যেন মনে করিয়ে দিল কবি!

Skip to toolbar