Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 7 months ago

    আমার দেহের ভেতর থেকে
    অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র মুখে
    গিলে ফেলে আমায়।
    আমি বৈষম্যে, নিলাম:
    উপহারের কারণ ছিলাম!
    নিরন্তর আঁধারের রেখায়।
    আজও পৃথিবীর বুকে,
    স্রোত অভিমুখে ;
    অন্ত -নীল নীলাভ চোখে
    দিগন্তের কাছে
    আতিথ্যে আছে,
    আমার নিজের পরিচয়!
    মানুষ হলেও এখানে
    আমিও আয়না কিনে
    মানুষের দোকানে,
    আমাদের সম্পর্ক অভিনয়।
    মৃন্ময়ী অজানা অচেনা
    গভীরের গহীন নিশানা
    পৃথিবীর সমস্ত নিলয়।
    আমরা সবাই আছি,
    হারিয়ে কখনো বাঁচি!
    আসলেও মেকি সবাই
    লুকিয়ে কেচ্ছা বানাই,
    সকলের প্রেম চাই
    ভালোবাসার কাঙাল সবাই।

    6
    5 Comments
Skip to toolbar