-
মানব জীবন গালিচায় মোড়া শুন্যপাতা
জান্নাতুল ফেরদৌসীবোধ আর হুঁশ একই বাড়ির বাসিন্দা,
একজন সুপ্ত তো অন্য জন হয় জিন্দা।
লাইক-ফেস্টুন আর ইমোজিতে
চলে তাদের হরদম যুদ্ধ,
কেউ দেখে হাসে আর
কেউ দেখে প্রলাপে ভাসে।
মিছে কিন্তু নয়!
বোধ-হুঁশের বাঁকানো বোলে মোরা বিদ্ধ।
এই তো জীবন!
মানব জীবন গালিচায় মোড়া শুন্যপাতা;
বেহুঁশের ভারে অবোধের শিকলে গাঁথা।
বোধ বলে, “হুঁশ তুমি ভেবে করো কাজ,
যেটুকু আছে তোমার সার-অসারের সাজ!”
জবাবে হুঁশ আওড়ায়, “কী হবে সার-অসার ভেবে;
সব’ই তো কাজের নামতায় ফাঁকে বাঁধা অকাজে যাবে।”
বোধের মোড়কে হুঁশ হয় বেহুঁশ,
তবুও মেটে না সাধ, পঞ্চইন্দ্রিয়ের
চোপসানো শত হাউস।
বুলি তাদের একটাই,
“মানব জীবন গালিচায় মোড়া শুন্যপাতা;
না-লেখা বোধ হুঁশের ঝলসানো খাতা!”
শুদ্ধের ঘাটে সং সাজে মেতে ওঠে রঙচটা বোধ,
শুন্য গালিচায় বাঁকা হাসির জলছাপে
কেঁপে ওঠে লুপ্ত হুঁশের খাঁজ-কাটা শোধ।
জীবনের মানে কী তবে,
গালিচায় মোড়া শুন্যপাতা;
নিশীর ডাকে বয়ে যাওয়া
অদেখা কালো সোঁতা !!5 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t



খুব অন্যরকম দৃষ্টিভঙ্গি, প্রকাশভঙ্গি – ভালো লাগল !