Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • রানুর জাদুর বাক্স
    কিরে দুষ্টু,
    বিপদে পড়লেই দাদার কথা মনে পড়ে। আমি ভাল আছি। এখানে ভীষণ গরম। আম পেকে গেছে। চারদিকে আমবাগানে থোকায় থোকায় পাকা আম। এবার তোদের কুরিয়ার করে আম পাঠাবো। আমি ভাল আছি। এখানে স্কুল টিচার হিসেবে চাকরি করার একটা বিশাল লাভ হল নির্জনতা, একাকীত্ব। আমি খুব উপভোগ করছি। সত্যি বলতে ঢাকায় আসতে ইচ্ছে করে না। প্রথম দিকে তোদের কথা খুব মনে পরতো, কিন্তু এখম এই ছিমছাম পরিবেশের সাথে মানিয়ে নিয়েছি। শুনলাম পদার্থবিদ্যায় আবার গাড্ডু খাচ্ছিস। এত মজার একটা বিষয়, আর তুই বলিস কোন রস কষ নেই। ঠিক করেছি এখন থেকে প্রতিদিন তোকে একটা চিঠি লিখব। মজার চিঠি। বিজ্ঞানের চিঠি। যেহেতু ঢাকায় আসতে পারছি না তাই এ ব্যবস্থা। চিথির উত্তর দিস কিন্তু। আর মাকে বলিস কই মাছের তরকারির কথা খুব মনে পরে। এবার ঢাকায় আসলে কই মাছের তরকারি খাব। আজ এ পর্যন্তই।
    ভাল থাকিস দুষ্টু। মা বাবাকে আমার সেলাম দিস আর বলিশ দোয়া করতে।
    ইতি,
    ফরিদ।
    ০৭ মে, ২০০৪

    4
    4 Comments
Skip to toolbar