Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বন্ধু
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]

    সিগারেটে, কফিতে, ওয়াইনের পেয়ালায় তারা জেগে ওঠে যেন অনেক দূর থেকে কোন গান ভেসে আসে, যদিও জানি না আমাদের গন্তব্য কোথায়?
    আলোকিত ভাগ্যের বন্ধুরা সকলে নিভু নিভু ছায়া, যখন আমি ভয় পাই, তখন তারা আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করে, যেন আমি এই ঘূর্ণনে হারিয়ে না যাই।
    মৃতরা প্রচুর চিৎকার করে, জীবিতরা নিশ্চুপ, উষ্ণ হাত এক ছাদের নিচে, তারা হিসাব মেলেয় যা হারিয়ে গেছে আর যা পাওা গেছে।
    তাই একদিন ছায়াদের নৌকায়, শূন্যতায়, অনুপস্থিতিতে, আমার হৃদয় উষ্ণ হয়ে আসে এই প্রাচীন কোমলতায়, বন্ধুত্বে।

    3
    2 Comments
Skip to toolbar