Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • রাত
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]

    আজ আমার হাত রক্তাক্ত, শূন্যতার সাথে যুদ্ধ করে ওই কালো ধোয়ার জগতে।
    সেখানে সব ছিল, বোতল, জাহাজ, আমি জানি না তারা আমায় ভালবাসে কি না না কি আমায় দেখতে চায়।
    বিছানায় পরে থাকা ডাইরিতে লেখা থাকে কূটনীতিক কলাআ কৌশল, রক্তপাতের ইতিহাস, কিভাবে আমি তাকে হারিয়েছি চার বেলা।
    একটি বিশাল অরণ্য আমাদের ঘরকে ঘিরে থাকে এই যান্ত্রিকতার শহরে, আমি জানি, একজন অন্ধ মানুষ মারা যাচ্ছে আসে পাশেই।
    আমার স্ত্রী একটি সিঁড়ি বেয়ে উঠে যায়, আবার নেমে আসে, যেন সে কোন জাহাজের ক্যাপ্টেন যে তারকারাজিতে বিশ্বাস করে না।
    সেখানে আছে এক পেয়ালা দুধ, কাগজ, রাত এগারোটা। বাইরে থেকে অশ্ম বাহিনী এগিয়ে আসছে আমার জানালার কাছে।

    3
    2 Comments
Skip to toolbar