Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • জানুয়ারিতে প্ল্যান করেছি;
    ঘুরতে যাবো সাজেক!
    হয়নি যাওয়া হঠাৎ করেই,
    পড়লো মনে কাজ এক।
    কাজ হলো শেষ;
    হয়নি যাওয়া,
    ফেব্রুয়ারিটা এলো;
    কেমনে যেনো ফুরুত করে?
    মাসটা চলে গেলো।
    মার্চ মাসেতে প্ল্যান করেছি;
    ভর্তি হবো জিমে,
    জয়েন হবো খুব সকালে,
    “ভোরের পাখির” টিমে।
    জিম হলো না ব্যাঙের ছাতা;
    এপ্রিলেতে যাবো,
    নিয়ম করে রোজ সকালে;
    নিমের পানি খাবো।
    মে মাস গেলো জুলাই এলো,
    প্ল্যান গেলো সব চুকে;
    সারাদিনই বুদ থাকি যে,
    ফেইসবুকেতে ঢুকে!
    অগাষ্টেতে ফ্রিল্যান্স করার;
    ভূত ঢুকিলে পরে,
    স্বপ্ন দেখি ধনী হবার;
    থাকবো দালান ঘরে।
    ফ্রিল্যান্সিং এর সাধ মিটিলো;
    সাধ মিটিলো তারও,
    সেপ্টেম্বরে প্ল্যান করেছি;
    কোর্স করিবো আরো।
    কোর্স করেছি তোতার মতো;
    খরচা করে টাকা,
    জোগান দিলো খরচাপাতি;
    দুসম্পর্কের কাকা!
    কাকা এখন চাইছে টাকা;
    দিচ্ছি সময় তাকে,
    সব চুকাবো টাইম নিয়েছি
    অক্টোবরের ফাঁকে।
    অক্টোবরে কি করিবো?
    প্ল্যান করিনি-তবে;
    নভেম্বরের সবকিছু ঠিক;
    ডিসেম্বরে হবে!
    ডিসেম্বরেও হয়নি কিছু;
    আর হবে না মোটে,
    চব্বিশেতে দেখি এবার;
    ভাগ্যেতে কি জোটে?

    5
    3 Comments
Skip to toolbar