Profile Photo

Nahian HasanOffline

  • Hasan009
  • Profile picture of Nahian Hasan

    Nahian Hasan

    2 years, 1 month ago

    তোমার জন্য শব্দ ছুড়ে যাবো !
    হোক, যবনিকাপাত
    হোক, মঞ্চ অন্ধকার।
    তোমার জন্য ডায়াস ভাজবো,
    হাঁটুতে বাত ধরার ঠিক আগ মূহুর্ত অব্দি।

    আমি তোমার নামে একের পর এক ব্যালাড রচি,
    ২০ওয়াটের রাতের ছন্দে।
    আমি এক থেকে একশ পর্যন্ত শ্বাসরোধ করে মেপে গেলাম,
    তোমার অ্যাড্রেনালিন রাশ।

    আসো আমরা এবার মজি মোজার্ট
    কিংবা বিথোভেনের সুর গাঁথা!
    আসো আমরা হারাই একটা একটা পাহাড়,
    অথবা নাগরিক রূপকথা।

    7
    8 Comments
Skip to toolbar