Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan is with A.H.M.Rashid ul Hassan and 17 others

    2 years, 1 month ago

    কালো কোকিল,
    একটি অসমাপ্ত জন্মোৎসবের কুহুতান !
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    মোহাম্মদ মনিরুজ্জামান খান

    চৈত্রের শেষ দিনটিও কিছুক্ষণের মধ‍্যে সূর্যাস্ত দিবে বিদায়,
    প্রখর তাপ নিয়ে ছুটেছি “প্রভূ”র কর্তব্যনির্দেশে মাগফিরাত প্রার্থনায় !
    প্রাচীন ধর্ম প্রচারক অতীশ দীপঙ্করের স্বরণে পীচ ঢালা পথ তীব্র ঝাঝালো রোদে তপ্ত,
    মানুষের মনগুলো নিত‍্য পণ‍্য হালাল মূল‍্যে না
    পেয়ে আগুনে গরমে শরমে চরম তিক্ত ❗
    হঠাৎ না বলে কয়ে গান ধরেছে কালো কোকিল
    গরমে বসন্ত চোট পেয়েছে, ভাবা যায়!
    কোকিল না হয় বসন্ত ছাড়া বাকী দিনগুলোতে
    কুহু কুহু না করে উড়তে পারে নির্দ্বিধায়।
    মাঝখানে আমি পড়ে গিয়েছি আসন্ন ভাঙ্গনের
    ভয়ে -কী হবে, যদি মন পুড়ে হয়ে যায় ছাড়খার
    যদি সে আর কখনো প্রণয় অনুরাগে প্রেমপত্র
    না লিখে, সর্বনাশী হয় মহাবিপদ ঘটিয়ে আমার
    যদি অদম‍্য বিশ্বাসের পতন হয়, পতনে মূলত
    হৃদয় ভ‍্যাবাচ‍্যাকা মনে উঠে আসতে পারেনি।
    সেই একই ভুল বা আবারও অজুহাতে তখনো বিশাখা নক্ষত্রের পূর্ণিমা আকাশে ফুটেনি,
    তুমি পূণরাবৃত্তি অর্থাৎ যে খেয়ালি গোলমাল
    লাগিয়েছ আমার সফলকাম নিয়‍্যতে,
    জেনে বুঝে অনুরোধের আসর ঠাণ্ডা মস্তিষ্কে
    বানচাল না করলেও পারতে !
    তুমি তো জেনেছিলে যে– বৈশাখের দ্বিতীয় দিনটিতে শুভ জন্মদিন” বলতে চেয়েছি আমি!
    ভুনা খিচুড়ি, তোমার হাতের দুর্দান্ত রসনা বিলাসের সুস্বাদু ভোগে যতো ছিল পাগলামি।
    বালিয়াটির এক টুকরো জমিনে দিনব‍্যপী রঙিন বৃক্ষরোপণে আজ এই দিনেই পেয়েছি তোমাকে প্রণয় ভঙ্গভূমে !
    বুকের লাল যন্ত্রণা কৃষ্ণচূড়া ফুল ফুটে বর্ষপার্বণ ধরে জন্মোৎসবে অঞ্জলি দিবে তোমার নামে।
    যখন বর্ষা খুব বেশি করে ভিজিয়ে দিবে তোমার
    মন,জারুলের গায়ে নীল ফোটাগুলো ফিরিয়ে দেবে ভুলের ক্ষরণ !
    যদি প্রথম কদম্ব বাদল দিনে হিমু তোমার হাতে
    দিতে না পারে, বোকা জামানকে করো স্মরণ।
    তুমি কি এখনো বুঝে উঠতে পারনি কী পরিমাণ
    ক্ষতি করে চুপচাপ বসে আছ,
    সশব্দে আলোকপাত করেছি নির্ভুল সময় এবং
    কী কী আয়োজনে তুমি আমি যুগল মঞ্চ !
    সেই মঞ্চের খাবার টেবিলে আমি একজন বসে
    থাকলাম, নির্লজ্জতার সীমা থাকা উচিত !
    তুমি আসবে না, শেষ পর্যন্ত যতক্ষণ হলুদ আভা
    শেষ না হয়ে রূপার চাঁদে ধ্রুব সত‍্য !
    আর শপথ সেই “পবিত্র সুমহান আসমা উল হুসনা”র যিনি আমার হৃদয় করেছেন প্রসারিত।
    জামান যেন আর না হাঁকিয়ে বেড়ায় বোকায়
    ধরেছে, ঘুনে খেয়েছে, বুকের পাজর আদ‍্যপান্ত।

    6
    7 Comments
    • “আহারে প্রান কোকিলা
      কোন বনেতে লুকাইলা”

      • তবুও এগিয়ে যেতে হয় বন্ধু ড্রাকো ! বনে লুকিয়ে যে পাখি নিজেকে মুক্ত ভাবতে চায়,সেখানে আহত মন কি আর করতে পারে!
        বন্ধু ড্রাকো সজীব’ এর জন্য কৃষ্ণচূড়া লাল ফুলের লালিমাময় ভালবাসা !

      • ঠিক বলেছেন মঞ্চবন্ধু, থেমে থাকার অবকাশ নাই! কিন্তু বোকা মনটা সে কথা আর বোঝে কই? বনের পাখিটাকে আপন করতে ছুটে বেড়ায় দিগ্ববিদিক!

    • গ্রীষ্মের এই প্রচন্ড অস্বস্তিতে কবিতাটা একটা দারুণ প্রশান্তি দিল। রঙ্গিন ফুলগুলো সারা কবিতায় তাদের আভা ছড়িয়ে দিলো। অনেকদিন পর আপনার কবিতা পেয়ে খুব ভাল লাগলো।

      • খুব সুন্দর বলেছেন মঞ্চবন্ধু পৃথুলা! কবিতাটি সত্যি মনটাকে শীতল করে দিয়েছে!

      • মহতী মহিলা পৃথুলা জামান !আমি ভীষণ আশ্চর্য হয়ে যাই আপনার অনন্য হৃদয়ের মমত্ব বোধের সন্ধান পেয়ে !
        আমার কল্পনা প্রসূত সহজ সরল লেখার জন্য
        আপনার মন মননে যে স্নেহের অকপট প্রেরণা
        রয়েছে, আমি অত্যন্ত বিনয়ের সাথে- স্বসম্মানের ভালবাসায় কৃতজ্ঞতা স্বীকার করছি !
        আপনার জন্য কৃষ্ণচূড়া লাল ফুল নয়,বৃষ্টি ভেজা জারুলের স্নিগ্ধতা নয়,বর্ষার বিরহে ফোটা প্রথম কদম্ব ফুলের শোভাও নয়- আপনার স্নেহময়ী হৃদয়ের ছোঁয়া যেন আমি শত বর্ষ পাই,সেই প্রার্থনাই রাখি সবসময় !

      • একজন কবি তখনই আরো বেশী উজাড় করে লিখতে পারে যখন সে বিনয়ী হয়। আপনার অনন্যসাধারণ মন্তব্যে আমি কৃতজ্ঞ।

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar