Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বস্ত্র শিল্পী
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]

    আমি তাদেরকে চিনি, সেই সব বীভৎস মহিলাকে, জাদের তাঁত যন্ত্রে আটকা পরেছে সব কিছু।
    তাদের হাতে বিভিন্নন রঙ, কাপড়ের রঙ,
    এই ধ্বংসাত্মক পৃথিবীতে তাদের আঙুলের ইশারায় চলে সব কিছু,
    তার সিয়েরার কন্যা, তাদের অহঙ্কারে অস্তমিত সূর্য।
    যেকোন উঠোনে যেকোন পানপাত্রে তাদের বিষ থেকে যায় এবং তাদের ধৈর্য,
    গোধূলির বারান্দায়, রাতের ফুটপাতে,
    সেসব জায়গায় যেখানে যানবাহনের কালো ধোঁয়া আর রেডিও বেজে যায়,
    প্রত্যেক শূন্যতায় তাদের বিচরণ।
    তাঁত বোনো, বস্ত্র শিল্পী, তাঁত বোনো।
    জড়ো করো সব যা তোমাদের কোলে আছে এবং তোমাদের শিশুদের,
    সেই ধীর জীবন, ভার্সিটির আর নগরীর।
    সেই রবিবারের ঐতিহ্য।
    আমি জানি তারা জাল বানায় রাতের অন্ধকারে, যখন সবাই ঘুমিয়ে থাকে।
    তারা বিছানা থেকে উঠে জাল বোনে, একাকী, অন্ধকারে।
    আমি থাকি হোটেলে।
    যখন প্রতিটি ঘর অন্ধকার এবং তাদের বিচরণ ক্ষেত্র ব্যাঙ্ক অবধি।
    তার তাঁত বনে অন্ধকার ঘরে ঘোলাটে জানালার আড়ালে, বানায় অন্তর্বাস, বানায় ব্যাগ যা মাতৃত্বকে ধারণ করে।

    এবং তখন যখন তাদের স্বামীরা নাক ডেকে ঘুমায়।
    তাঁত বোনো, বস্ত্র শিল্পী, তাঁত বোনো।
    তারা তাদের বাথরুমে, শয়ন কক্ষে তাঁত বোনে,
    তারা শূন্যতার জাল ছড়ায়, ধ্বংসের আর বোধগম্যহীনতার,
    তারা সারা দিন জাল বোনে, দিন রাত,
    তার জাল বিছায় যা দিয়ে আমাদের আটকে রাখা যায়।
    আর আমদের কণ্ঠ স্বর ক্ষীণ, দুর্বল, জালে আটকা পড়া মাছের মতো, মাকড়শার প্রেম, এবং তাদের ক্লান্তি,
    আমদের স্পর্শ করে, এবং তারা আমাদের বেঁধে রাখে।
    আর তারা আমাদের মৃত্যুর জন্য জাল বিছায়, মৃত্যু এক বর্ণহীন জাল।
    আমাদের দেশের পরিশ্রমী মহিলারা, চাকুরিজীবি, ধর্ম জাজিকা, বিবর্ণ বৃদ্ধা, সবাই একসাথে কাজ করে ার তাঁত বোনে তাহের ইন্সম্নিয়ার জন্য।
    এই উচ্চ প্রাসাদের সর্বত্র তারা বিরাজমান।
    এবং এখন তারা এখানে এসেছে, তাদের হাতে সেলাইয়ের সুচ, এবং তাদের বক্ষ থেকে বের হয়ে আসা দীর্ঘশ্বাস।
    তারা নিঃশব্দে তাঁত বুনে যায় এবং নিঃশব্দ টাঙ্গোর ভাষার মতো।

    3
    3 Comments
Skip to toolbar