-
লীলাবতী আখ্যান
আনিস মধ্য দুপুরে একটি দীঘির পারে দাঁড়িয়ে আছে। এখানে বিশুদ্ধ বাতাস। ছায়া শীতল সুনিবিড় পরিবেশ। দূর থেকে ভেসে আসে নাম না জানা পাখির ডাক। আনিস অবাক বিস্ময়ে দীঘির জলে নিজের প্রতিবিম্ব দেখছে। অপূর্ব শাল বনের মাঝে একটি ছায়া শীতল পরিবেশে একাকী দীঘির দিকে আনিস তাকিয়ে আছে। আসে পাশে কেউ নেই। নির্জন শুনশান। আনিসের চোখে অতল জল। দীঘির নাম লীলাবতী। দীঘির ঘাটে একটি ফলকে লেখা,
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে, নয়নে।লীলাবতী
বিখ্যাত ভারতীয় গণিতবিদ ভাস্কর এর কন্যা লীলাবতী। অপুরপ সুন্দরী। কিন্তু জন্মলগ্ন থেকে কিছু কারণে জ্যোতিষীরা জানালেন এই মেয়ের বিয়ে হলে শুভ ফলাফল হবে না। গণিতবিদ ভাস্কর তার মেয়ের জন্য একটি বিশেষ আয়োজন করলেন। একটি যন্ত্র তৈরি করলেন, যদি তা কোনদিন বিকল হয়ে যায় তাহলে লীলাবতীর বিয়ে হবে না। লীলাবতী সারাদিন তাকিয়ে থাকে সে বিশেষ যন্ত্রটির দিকে। একদিন যন্ত্রটি বিকল হয়ে গেলো। জ্যোতিষী এবং পুরোহিতরা জানতে পেয়ে ঘোষণা দিলেন লীলাবতীর বিয়ে হবে না। গণিতবিদ ভাস্কর সে কথা মেনে নিলেন। লীলাবতী অপূর্ব সুন্দরী হয়েও বিয়ে করতে পারলেন না। মেয়ের দুঃখ দূর করতে গণিতবিদ ভাস্কর তার গণিত বইয়ের নাম দিলে লীলাবতী। আটশো বছর আগের সেই বিখ্যাত বইটি নিয়ে এখনো গণিতবিদরা গবেষণা করেন। এভাবেই লীলাবতী ইতিহাসে অমরত্ব লাভ করলো।5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

“লীলাবতী আখ্যান” পড়ে হুমায়ূন আহমেদ এর সমকালীন উপন্যাস “লীলাবতী” এর কথা মনে পড়ে গেল!