Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 6 months ago

    আমার বিব্রত মুখটা লুকানোর প্রাণান্তকর
    অপচেষ্টায় , লাফিয়ে উঠলো তাপমাত্রা,
    চমৎকার জীবন বিশ্লেষণ করে
    পড়ে নিলাম আবহাওয়ার প্রতিকূলতা,
    কখনো ডিঙিয়ে যাওয়া হয়নি কোনকিছু
    ডিঙি নৌকার মতো আছি!
    যেকোনো সময়ই উল্টো হাওয়ায়
    ভেঙ্গে যেতে পারে দেহমন।
    একবার রেজিষ্ট্রেশন করে এসেছি
    সংঘটিত ভূমিকম্পগুলো উৎপন্ন হলেও,
    নিরবচ্ছিন্ন নিরবতা পালন করবো।
    কখনো নাটক এলেমেলো সব
    নিজেও বিভ্রাটে বাউল হ’য়ে যাই!
    আশ্চর্য কবিতার সন্নিবেশ
    সংখ্যা সংকট নিয়ে :
    একাকীত্বের ভেতর সহস্র বছর!
    অনেক প্রশ্নের ভেতর
    বিষ্ময়কর শাস্ত্র গ্রন্থ আমি ;
    অযান্ত্রিক অথচ অযাচিত ।
    এক আকাশ এক পৃথিবীর হলেও
    তবুও বিষুবরেখা বরাবরই!

    5
    8 Comments
Skip to toolbar